যেকারণে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীকে মানবসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন টি'এস মহিউদ্দিন ইয়াসিন।
আজ বিকাল ৫টায় মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন পুর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে নবগঠিত মন্ত্রীপরিষদ সদস্যদের তালিকা প্রকাশ করেন। এই তালিকা অত্যন্ত সুকৌশলে ও সূক্ষভাবে করা হয়েছে বলে তিনি জানান।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় হচ্ছে মালয়েশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। যার মাধ্যমে দেশের মানব সম্পদের যথাযথ ব্যবহার, উন্নয়ন, মানব সম্পদ সঠিকভাবে শ্রম সম্পদে রুপান্তর করার পাশাপাশি দেশের সকল পর্যায়ে জনগণকে সুসংগঠিত ও যুগোপযোগী করে গড়ে তোলা হয়। এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টির দায়িত্ব দেয়া
হয়েছে সাবেক নাজিব রাজ্জাক সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং মালয়েশিয়ার ইন্ডিয়ান কংগ্রেসের ডেপুটি প্রেসিডেন্ট ও ইন্ডিয়ান কংগ্রেসের একমাত্র সংসদ সদস্য দাতুশ্রী এম. সারাভানান। তিনি পেরাক রাজ্যের তেপাহ্ অঞ্চল থেকে পিপলস জাস্টিস পার্টি (পি'কে'আর) এর প্রার্থীকে পরাজিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তুন ডাঃ মাহাথির পদত্যাগের পর তিনি টিএস মহিউদ্দিন ইয়াসিনকে রাজনৈতিকভাবে সাপোর্ট দিয়েছিলেন।
মালয়েশিয়া ইন্ডিয়ান কংগ্রেসের সভাপতি হয়ে যিনি দেশটি অন্যতম রাজনৈতিক দল নাজিব রাজ্জাক নেতৃত্বাধীন বারিসান ন্যাশনালকে সকল রাজনৈতিক সাপোর্ট দিয়ে এসেছেন।
দাতুশ্রি এম. সারাভানানকে অত্যন্ত দক্ষ, সুকৌশলী এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের সুনামের প্রেক্ষিতে অন্যান্য প্রবীন মন্ত্রীদের মতই যাচাই-বাছাই করে নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রী টিএস মুহিউদ্দিন ইয়াসিন। বিগত সরকারের শাসনামলে তার উপর অর্পিত যুব ক্রিড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যাপক প্রশংসা
কুড়িয়েছেন তিনি। এছাড়াও তিনি একজন সিনেটর ছিলেন। ভারতীয় তামিলদের দল মালয়েশিয়া ইন্ডিয়ান কংগ্রেসের সদস্য হিসেবে যোগদান করার পর তিনি তার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার কারণে দলটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মূলত সকল কিছু বিবেচনা করেই তাকে মানবসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার বিশিষ্ট জনেরা।

No comments