মালয়েশিয়ায় ২২ তারিখ থেকে বিমানের বিশেষ ফ্লাইট, তবে টিকেটের দাম হবে বহুগুণ। পড়ুন বিস্তারিত
মালয়েশিয়ায় আটকে পড়া ও মালয়েশিয়া থেকে ফেরত যেতে ইচ্ছুক বাংলাদেশী প্রবাসীদের জন্য বিশেষ বিমানের ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট।
আগামী ২২ শে মে থেকে বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইট চাল হবে যদি আবহাওয়া, যাত্রীর পর্যাপ্ত সংখ্যা পারিপার্শ্বিক পরিস্থিতি অনূকলে থাকে।
এই তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এক্ষেত্রে টিকেট কেটে নিতে হবে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। যা সাধারণ ও স্বল্প শিক্ষিত প্রবাসীদের জন্য অত্যন্ত কষ্ট সাধ্য হয়ে পড়বে। অনলাইন থেকে টিকেট কেটে নেয়ার পদ্ধতিটি প্রবাসীদের জন্য জটিল হবে। ওয়ান ওয়ে বা সিঙ্গেল টিকেটের সম্ভাব্য দাম ও হতে পারে অনেক বেশি। টিকেটের দাম ধরা হয়েছে ৩৫০০০ টাকা যা এখনো চূড়ান্ত হয়নি।
আজ বাংলাদেশ কুয়ালালামপুর হাইকমিশন এবং বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে যা নিম্নে হুবহু তুলে ধরা হলঃ
বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের নোটিশ:
ঢাকা - কুয়ালালামপুর - ঢাকা ফ্লাইট
মালয়েশিয়ায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট (বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বোয়িং-৭৭৭/৭৮৭) ঢাকা - কুয়ালালামপুর - ঢাকা রুটে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।
ফ্লাইটের সম্ভাব্য তারিখ : ২২ মে ২০২০। (আবহাওয়া, যাত্রীর সংখ্যা, বিমান প্রাপ্যতা এবং অন্য যে কোন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ফ্লাইটের তারিখ পরিবর্তনশীল।)
টিকিটের দাম : ওয়ান ওয়ে (One Way) আনুমানিক ট.৩৫,০০০/- যা এখনও চুড়ান্ত ভাবে নির্ধারন করা হয়নি।
আগ্রহী যাত্রীগণকে নিম্নের লিংকের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। এই মুহুর্তে কোন টাকা পরিশোধ করতে হবেনা।
প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর “Book Now” বাটনটিতে ক্লিক করলে একটি বুকিং নম্বর (Booking Number) পাওয়া যাবে। উক্ত বুকিং নম্বরটি সংরক্ষন করে পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করলে নতুন ভাবে আর তথ্য পূরণ করতে হবেনা।
ফ্লাইটের তারিখ চুড়ান্ত হলে যাত্রীগণের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস করে অথবা ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আসন সংখ্যা সীমিত থাকার কারনে আগের বুকিং নম্বর ধারীকে টিকেট কেনার সময়ে অগ্রাধিকার দেওয়া হবে।
https://www.baf.mil.bd/bafwt/tickets.php
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:
বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট
ঢাকা ক্যান্টনমেন্ট।
ইমেল: reservation@baf.mil.bd
মোবাইল:+88 01769993390, +8801769993392, +8801769993394, +8801769998536, +8801769993343
টেলিফোন : +8802-55060000 এক্সটেনশন : 3395
https://www.facebook.com/226131374471410/posts/988505218234018/

No comments