মালয়েশিয়ার জেল থেকে ২৫০ পাকিস্তানিকে মুক্তি দেয়া হয়েছে, বাংলাদেশীদের মুক্তির আহ্বান।

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে গ্রেফতার হওয়া কয়েকশত পাকিস্তানিকে ইমিগ্রেশন ক্যাম্প থেকে মুক্তি দিয়ে আজ রবিবার (১৭ই মে) পাকিস্তানের উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইটে  পাঠানো হয়েছে। পাকিস্তান সরকারের আন্তরিক প্রচেষ্টা ও কূটনৈতিক সম্পর্কের ফলে গত ঈদের ন্যায় এবারও মালয়েশিয়াতে আটক হওয়া অবৈধ অভিবাসীদের মুক্ত করা হয়। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়েছে যে, মালয়েশিয়াতে বন্দী থাকা ২৫০ পাকিস্তানিকে নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট লাহোরে অবতরন করেছে। এইসব বন্দীরা তাদের পরিবার ও আত্মীয় স্বজনের সাথে যেন ঈদ উদযাপন করতে পারে সেইজন্যই গতবারের মত এই সময়ে তাদের জেল থেকে মুক্তি দেয়ার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার।

দীর্ঘদিন ধরে বন্দী থাকা পাকিস্তানি নাগরিকদের মুক্ত করার ক্ষেত্রে মালয়েশিয়ায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন নানা রকম অফিসিয়াল তৎপরতা চালিয়ে অবশেষে সফল হয়েছে।
মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আমনা বালোচ জানিয়েছেন যে, কারাগারে বন্দীদশা থেকে মুক্ত সকল পাকিস্তানিকে ৩ টি পৃথক ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানে পাঠানো হবে যার প্রথম ফ্লাইট ইতিমধ্যে লাহোরে অবতরণ করেছে।

এদিকে পাকিস্তান সরকারের এই মহান উদ্যোগের ফলে জেলে থাকা বন্দী অভিবাসীরা তাদের নিজ দেশে ফেরত যেতে পেরেছে যা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ বলে অভিহিত করেছেন অনেকেই। মালয়েশিয়ার জেলে কয়েক হাজার বাংলাদেশী রয়েছেন। তাদের মুক্ত করে দেশে পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশনকে তাগিদ দিয়েছেন বাংলাদেশের প্রবাসীদের একটি অংশ।

মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও মাঝে মাঝে এমন উদ্যোগ নেয়। গত বছর মালয়েশিয়ার জোহর প্রদেশের একটি ইমিগ্রেশন ক্যাম্প থেকে প্রায় বেশ কয়েকজনকে মুক্ত করে দেশে পাঠানো হয়েছিল। তবে বর্তমানে টিকেট এবং কার্যকরী উদ্যোগের অভাবে দীর্ঘদিন যাবত কয়েক হাজার বাংলাদেশী প্রবাসী ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাম্পে খুবই কষ্টে দিন যাপন করছেন বলে জানা গেছে।

গত কয়েক মাস যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মালয়েশিয়ার জেলে আটক থাকা প্রবাসীদের মুক্ত করে দেশে পাঠানোর আহ্বান ও অনুরোধ জানিয়ে আসছে তাদের পরিবার আও স্বজনেরা। ক্যাম্পে বন্দী থাকা প্রবাসীদের স্বজনদের তরফ থেকে বাংলাদেশ হাইকমিশনের সাথেও যোগাযোগ করা হয়েছে। তবে হাইকমিশনের তরফ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবার ও আত্মীয় স্বজনেরা।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.