মালয়েশিয়ার পুলিশকে ৫'০০০ রিঙ্গিত ঘূষ দিতে চাওয়ার অপরাধে ১জন বাংলাদেশী গ্রেফতার।
মালয়েশিয়ায় অবৈধ ও নিষিদ্ধ সিগারেট রাখার দায়ে ১জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ (পিডিআরএম)
আর পুলিশ হাজতে ঐ বাংলাদেশীকে থানায় গিয়ে ছাড়িয়ে আনার জন্য তদবির করার চেষ্টা করে তার নিকটতম বন্ধু। কিন্তু পুলিশ কর্মকর্তাও নাছোড়বান্দা। অনেকভাবে চেষ্টা করেও তাকে ম্যানেজ করা সম্ভব না হওয়ার কারণে ঐ পুলিশ কর্মকর্তাকে ৫ হাজার রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টা করেছিল তার বন্ধু। কিন্তু ঐ পুলিশ কর্মকর্তা রাজি না হয়ে ঘূষ দিতে চাওয়ার
অপরাধে উল্টো ঐ বাংলাদেশীকে গ্রেফতার করে।
হুলু সেলেঙ্গর জেলা পুলিশ সুপার সুপারেন্টেন্ডেন্ট আরসাদ কামারউদ্দিন জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ৩২ বছর বয়সী ঐ ব্যক্তিকে হুলু সেলেঙ্গার জেলা পুলিশ সদর দফতরে (আইপিডি) আটক করা হয়েছিল। তিনি বলেছিলেন যে ঐ অপরাধী তার আটককৃত বন্ধুকে ছাড়িয়ে নিতে দায়িত্বরত পুলিশ অফিসারকে ঘুষ দেয়ার চেষ্টা করতে গিয়ে নিজেই গ্রেফতার হন।

ঐ সময় পুলিশ কর্মকর্তা তাকে সাবধান ও সতর্ক করেন যে পুলিশকে ঘুষ দিতে চাওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু ঐ বাংলাদেশী তার নিষেধ অমান্য করে তাকে আবার ঘুষ দিতে চাইলে সে নিজেই গ্রেফতার হয়।
আরও পড়ুন
ভিন্ন কৌশলে গোয়েন্দা টিম, মালাই নাগরিকদের কাছ থেকে কৌশলে তথ্য নিয়ে অভিযান চালাচ্ছে। গ্রেফতার৩৬ জন।
আরসাদ আরও বলেছেন, তার বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন (এমএসিসি) ২০০৯ এর ২১ (বি) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।
মালয়েশিয়ায় সাধারণত পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতি করে। বিশেষ করে বিদেশি শ্রমিকদের কাছ থেকে বিভিন্নভাবে ঘুষ নিয়ে থাকে। মালয়েশিয়ার পুলিশ সাধারণ শ্রমিকদেরকে টার্গেট করেই পকেট হাতিয়ে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয়।
মালয়েশিয়ার পুলিশ সম্পর্কে ধারাবাহিক প্রতিবেদনের ২য় জানতে চোখ রাখুন আমাদের অভিবাসী কন্ঠ পেইজে এবং ওয়েবসাইটে ovibashikantho.com এ
সুত্রঃবার্নামা

No comments