মালয়েশিয়াতে বন্ধুর বাসায় জন্মদিন পার্টি করতে গিয়ে ১৩ জন গ্রেফতার, ২ দিনের রিমান্ড।

মালয়েশিয়ার পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি ব্যবসায়িক সার্ভিস এপার্টমেন্টে অভিযান চালিয়ে ১৩ জন যুবককে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে দেখা যায় তারা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এম'সি'ও) বা লকডাউন আইন লংঘন করে বাসায় পার্টি করছেন।

পেনাং রাজ্যের জর্জটাউন এলাকার জালান পাংকুর এলাকার একটি ব্যবসায়িক সার্ভিস ভবনে দলবদ্ধ হয়ে পার্টি করছিলেন, মদ খাচ্ছিলেন ও উল্লাস করছিলেন। উত্তর-পূর্ব জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার সোফিয়ান সান্তোং বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তার জন্মদিনের পার্টি করার জন্য একটি ইউনিট এক রাতের জন্য ভাড়া নিয়েছিলেন। তারা কারণ হিসেবে পুলিশকে বলে যে, তারা সেখানে

এপার্টমেন্ট ইউনিটটিতে ড্রিংকস এবং মজা করা জন্য সেখানে অবস্থান করছিলেন। অভিযানের সময় পুলিশ সেখানে পড়ে থাকা ২ বোতল মদ উদ্দ্বার করেছেন। ১৯ থেকে ২৬ বছর বয়সী ঐ ১৩ জনকে সাথে সাথে গ্রেফতার করে ২ দিনের রিমান্ডে পাঠানো হয়। আটককৃত সবাইকে সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ১১/১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.