১২ই জুন থেকে মালয়েশিয়ার ২টি রাজ্যে মসজিদে জুমার নামাজ শুরু হবে, বিদেশিদের অনুমতি নেই।

মালয়েশিয়ার জোহর রাজ্যের সমস্ত নামাজ পড়ার স্থান বা (সুরাউ) সহ ৯২ টি জুমার মসজিদে শুক্রবার ১২ই জুন থেকে জুমার নামাজ ও ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পড়ার জন্য কার্যকরভাবে অনুমতি দেয়া হবে।

জোহর ইসলামিক ধর্ম বিষয়ক কমিটির চেয়ারম্যান তোসরিন জারভন্তী বলেছেন, জোহর সুলতান ইব্রাহিম আল-মরহুম সুলতান ইস্কান্দারের  ডিক্রি জারি ও সম্মতি অনুযায়ী এই সিদ্ধান্তটি কার্যকর নিশ্চিত করা হয়। যদি মসজিদের শুক্রবারের নামাজ সহ অন্যান্য নামাজে ৪০ জনের অংশ গ্রহণের সীমাবদ্ধতা করা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ ৪০ জন মুসল্লী জামাতে অংশগ্রহণ করতে পারবে।

 তিনি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত শুক্রবার ও ফরদু নামাজের অনুমতি কেবল স্থানীয় নাগরিকদেকেই দেওয়া হয়েছে। মসজিদের নামাজের জামাতে অংশগ্রহণকারীদের তালিকা নিশ্চিত করার জন্য আগ্রহী মুসল্লীদেরকে মসজিদ পরিচালনা কমিটির নিকট ফর্ম পূরণ করতে হবে।

এদিকে পেনাং রাজ্যেও  জুমার নামাজ পড়ার অনুমতি প্রসংগে পেনাং মুফতি দাতুশ্রী ডক্টর সাল সাল ওয়ান নুর বলেন, ১২ই জুন শুক্রবার থেকে ৪০ জন মুসল্লী জামাতে জুমার নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে যদিও এর আগে ১৫ জনের নামাজ আদায়ের অনুমতি ছিল। পেনাং ইসলামীক রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর সিদ্ধান্ত অনুযায়ী এই অনুমতি প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.