বছরের প্রথম দিনেই ইমিগ্রেশন অভিযানে আবারও ৮৭ জন গ্রেফতার
![]() |
| Immigration Detained 87 chinese online scammers |
প্রতিবেদনঃ ফারহান ইশতিয়াক তাসিন, (মালয়েশিয়া প্রতিনিধি)
তারিখঃ ০১.০১.২০২০
আবারও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অনলাইনে বিনিয়োগ জালিয়াতি চক্রের সাথে জড়িত আটজন নারীসহ ৮৭ জন চাইনিজকে সেরডাং এলাকার পুচং এর একটি বানিজ্যিক ও বাসভবন থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন দাতুক খাইরুল জাইমি বিন দাউদ।
জেআইএমের মহাপরিচালক দাতুক খায়রুল জাইমি বিন দাউদ বলেছেন, সকাল ১১.৩০ টায় অভিযান শুরু হয়েছিল রয়্যাল মালয়েশিয়ার পুলিশ, মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এর মতো অন্যান্য সংস্থাসহ ইমিগ্রেশনের ১৫০ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে এই যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে বেশ কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে যা অনলাইনে বিনিয়োগ জালিয়াতির কাজে ব্যবহার করা হত বলে জানানো হয়। অনলাইনে বিভিন্ন জুয়ার পাশাপাশি 'ফরেক্স' এবং 'ক্রিপ্টো মুদ্রার' জন্য বিভিন্ন বিনিয়োগের স্কিম এর মাধ্যমে জালিয়াতি করে আসছে এই চক্রটি। তিনি আরও বলেন, আটককৃত সবাই ভিজিট ভিসায় এসে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের কাছে বৈধ কোন ভিসা বা ডকুমেন্টস পাওয়া যায়নি। অনলাইন অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে গ্রাহকদের কাছে কীভাবে পৌঁছানো যায় সে সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবেও তারা কাজ করছে বলে ধারণা করছে ইমিগ্রেশন। সূত্রের খবর অনুসারে, সিন্ডিকেটটি প্রতারণামূলক কার্যকলাপের জন্য প্রায় ৮০০ টি সিম কার্ড কিনেছিল। তিনি বলেন, "আটককৃতদের ইমিগ্রেশন আইন ১৯৫৯ এর Section ধারায় আরও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছিল।"
সূত্র: ডেইলি মেট্রো


No comments