বছরের প্রথম দিনেই ইমিগ্রেশন অভিযানে আবারও ৮৭ জন গ্রেফতার

প্রতিবেদনঃ ফারহান ইশতিয়াক তাসিন, (মালয়েশিয়া প্রতিনিধি)
তারিখঃ ০১.০১.২০২০

91 illegal immigrants detained by JIM johor


আজ বছরের ১ম দিনেই মালয়েশিয়ার জোহর বাহরুর ইমিগ্রেশন অভিযান চালিয়ে ২০২ জনকে চেক করে ৯১ জনকে গ্রেফতার করেছে। 


মালয়েশিয়ার জোহর বারু এর তামান পুলাই এলাকায় জোহর ইমিগ্রেশন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে একটি যৌথ অভিযান চালায়।
এই অভিযানে ২০২ জন অভিবাসী কে চেক করা হয়। সকল যাচাই-বাছাই শেষে ইমিগ্রেশন ৯১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ইমিগ্রেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা তাদের রেইড গুলো পরিচালনা করবে। এমনকি ইমিগ্রেশনের কর্মকর্তা কর্মচারীরা জানবেওনা কাল বা পরের দিন কোথায় রেইড দেয়া হবে।
অবৈধদের তাদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য "ব্যাক ফর গুড" প্রোগ্রামের মাধ্যমে যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে এবং এই সুযোগের সময়ও শেষ।
মালয়েশিয়াকে অবৈধ শূন্য করার লক্ষ্যে ইমিগ্রেশন ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়া স্থানীয় বিভিন্ন সামাজিক সংস্থা, গ্রাম পর্যায়ের সকল স্থানীয় সংস্থা গুলোকে অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কে ইমিগ্রেশন বিভাগকে সহযোগিতা করার লক্ষ্যে কেমান্তারিয়ান ডালাম নেগেরি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যেই রাজ্য সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, গ্রাম সম্প্রদায়ের পরিচালনা পরিষদ এবং গ্রাম উন্নয়ন ও সুরক্ষা কমিটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই লক্ষ্যে ইমিগ্রেশনে অনলাইনের মাধ্যমে অবৈধদের অবস্থান, কর্মক্ষেত্র ও বাসস্থান সম্পর্কে মেসেজ বার্তা পাঠিয়ে ইমিগ্রেশকে জানানোর কার্যক্রম চালু করেছে যা চলতি বছর ২০২০ সাল থেকে আরও বেগবান করে তোলা হবে বলে জানানো হয়

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.