সর্বমোট ১৯৫'৪৭১ জন সাধারণ কর্মসূচিতে অংশ নিয়েছে, ৩০,৪৩১জন দেশে ফেরার অপেক্ষায়, অভিবাসী কন্ঠ
প্রতিবেদনঃ ফারহান ইশতিয়াক তাসিন, (মালয়েশিয়া প্রতিনিধি)
তারিখঃ ০১.০১.২০২০
তারিখঃ ০১.০১.২০২০
মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ব্যাক ফর গুড কর্মসূচি চালু করা হয় যা গতকাল শে হয়েছে।
গতকাল শেষ হওয়া ব্যাক ফর গুড (বি 4জি) সাধারণ ক্ষমা কর্মসূচি শেষ হয়েছে।
এর মধ্যে প্রায় ১৯৫'৪৭১ জন অবৈধ অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে যার মধ্যে ১৬৫'০৪০ জন ইতিমধ্যেই মালয়েশিয়া ত্যাগ করেছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল জাইমি বিন দাউদ বলেছেন, বাকি ৩০,৪৩১ জন অবৈধ তাদের বিমানের ফ্লাইটের উপর নির্ভর করে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন। ইন্দোনেশিয়ান, বাংলাদেশী এবং মিয়ানমারের নাগরিকরা এই কর্মসূচির আওতায় সর্বাধিক সংখ্যক অবৈধ অভিবাসী ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগ শ্রমিক ছিল," তিনি আজ পুচংয়ে অনলাইনে বিনিয়োগ জালিয়াতি চক্রকে ধরার অভিযানের নেতৃত্ব দেওয়ার পরে সাংবাদিকদের বলেন।
মালয়েশিয়া সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া রেকর্ড করেছে। তারপরই ২য় স্থানে রয়েছে বাংলাদেশ। আনুমানিক ৬০ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশী ব্যাক ফর গুড কর্মসূচিতে অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


No comments