২০২০ সালে ৭০ হাজার অবৈধ অভিবাসীকে আটকের ঘোষণা দিলেন ইমিগ্রেশন প্রধান দাতুক খাইরুল, অভিবাসী কন্ঠ।

নতুন বছরের আগের দিনই ইমিগ্রেশন বিভাগ এর প্রধান দাতুক খাইরুল জাইমি বিন দাউদ হুশিয়ারি দিয়ে বলেন, ২০২০ সালে ৭০'০০০ অবৈধ অভিবাসীকে আটক করার টার্গেট নিয়েছে KDN
২০২০ সালে ৭০'০০০ অবৈধ আটকের ঘোষণাপত্র অভিবাসী কন্ঠ

প্রতিবেদনঃ মোঃ সারোয়ার হোসেন
তারিখঃ ০১.১২.২০২০

নতুন বছরের আগের দিনই ইমিগ্রেশন বিভাগ এর প্রধান দাতুক খাইরুল জাইমি বিন দাউদ হুশিয়ারি দিয়ে বলেন, ২০২০ সালে ৭০'০০০ অবৈধ অভিবাসীকে আটক করার টার্গেট নিয়েছে KDN. 


অবৈধদের তাদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য "ব্যাক ফর গুড" প্রোগ্রামের মাধ্যমে যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে এবং এই সুযোগের সময়ও শেষ।
মালয়েশিয়াকে অবৈধ শূন্য করার লক্ষ্যে ইমিগ্রেশন ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়া স্থানীয় বিভিন্ন সামাজিক সংস্থা, গ্রাম পর্যায়ের সকল স্থানীয় সংস্থা গুলোকে অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কে ইমিগ্রেশন বিভাগকে সহযোগিতা করার লক্ষ্যে কেমান্তারিয়ান ডালাম নেগেরি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যেই রাজ্য সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, গ্রাম সম্প্রদায়ের পরিচালনা পরিষদ এবং গ্রাম উন্নয়ন ও সুরক্ষা কমিটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই লক্ষ্যে ইমিগ্রেশনে অনলাইনের মাধ্যমে অবৈধদের অবস্থান, কর্মক্ষেত্র ও বাসস্থান সম্পর্কে মেসেজ বার্তা পাঠিয়ে ইমিগ্রেশকে জানানোর কার্যক্রম চালু করেছে যা চলতি বছর ২০২০ সাল থেকে আরও বেগবান করে তোলা হবে বলে জানানো হয়।  মালয়েশিয়ার বিভিন্ন সামুদ্রিক ও স্থল বর্ডারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বর্ডারকন্ট্রোলে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী, পুলিশ ও ইমিগ্রেশন বিপুল পরিমাণে অবৈধভাবে অনুপ্রবেশকারী দের ফেরত ও গ্রেফতার করেছে।

তথ্যসুত্রঃ JIM/Bernama

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.