মালয়েশিয়ার জনসাধারণকে অবৈধদের অবস্থান সম্পর্কে জানানোর সিস্টেম চালু করেছে ইমিগ্রেশন।

প্রতিবেদনঃ ফারহান ইশতিয়াক তাসিন (মালয়েশিয়া প্রতিনিধি)
তারিখঃ ১২.০১.২০২০

গত বেশ কিছুদিন ধরেই জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া ফেসবুক পেইজে বিভিন্ন পোস্টের মাধ্যমে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্য করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে লেখা রয়েছে, অবৈধদের অবস্থান, কর্মস্থল এবং বসবাসের স্থান সম্পর্কে সঠিক তথ্য দিয়ে ইমিগ্রেশনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এতে সরাসরি ইমিগ্রেশন

এর নাম্বারে কল করে, অথবা ইমেইল পাঠিয়ে অথবা অনলাইনের মাধ্যমে নিম্নোক্ত https://imi.spab.gov.my/eApps/system/index.do এই লিংকে গিয়ে মালয়েশিয়ান নাগরিকদের অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।
অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ হিসেবে ব্যাক ফর গুড কর্মসূচি শেষ গত ৩১শে ডিসেম্বর। এই ব্যাক ফর গুড কর্মসূচি শেষ হওয়ার পরপরই অবৈধদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ থেকে বিভিন্ন ধরনের ঘোষণা প্রকাশ করা।
ইমিগ্রেশন প্রধান দাতুক খাইরুল জাইমি বিন দাউদ        

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ এর পরিকল্পনা মোতাবেক ২০২০ সালের প্রায় ৭০ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার করার টার্গেট নেয়া হয়। যার ধারাবাহিকতায় একের পর এক অভিযান পরিচালনা করা হচ্ছে পুরো মালয়েশিয়া জুড়ে।
মালয়েশিয়ার বিগত সরকারের আমলে ইমিগ্রেশন বিভাগ অবৈধদের দমনে অনেকটা শিথিল ছিল ইমিগ্রেশন বিভাগ। কিন্তু গেল নির্বাচনে পাকাতান হারাপান জয়ী হয়ে সরকার গঠন করে যেখানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মালয়েশিয়ার উন্নয়নের রুপকার ডাঃ তুন মাহাথির মোহাম্মদ। মাহাথির সরকার বিগত সরকার নাজীব রাজ্জাকের সকল দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন। এদিকে মালেশিয়ায় অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধেও বর্তমান সরকার কঠোর ব্যবস্থা গ্রহন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকবার অবৈধদের দমনে বিভিন্ন হুশিয়ারি ও বিবৃতি দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ইমিগ্রেশন বিভাগকে আরও কঠোর ব্যবস্থা গ্রহন করতে বলা হয়।

এদিকে মালয়েশিয়ায় বিভিন্ন সোর্স কান্ট্রি গুলোর দূতাবাস থেকে অনুরোধের প্রেক্ষিতে গত বছরের ১ লা আগস্ট থেকে অবৈধদের দেশে ফেরত যাওয়ার সুযোগ হিসেবে "ব্যাক ফর গুড কর্মসূচি" চালু করে মালয়েশিয়া সরকার যা গত বছরের ৩১শে ডিসেম্বরে শেষ হয়। এই ব্যাক ফর গুড কর্মসূচি শেষ পরপরই ইমিগ্রেশন বিভাগ থেকে একের পর এক অভিযান পরিচালনা করা হচ্ছে পুরো মালয়েশিয়া জুড়ে। বিদেশি নাগরিকদের অবস্থান ও কর্মস্থলগুলো চিহ্নিত করে পুর্ব পরিকল্পনামতোই অভিযান দেয়া হচ্ছে যা পুরো বছর জুড়েই অব্যাহত থাকবে।
তথ্যসূত্রঃ ইমিগ্রেশন ফেসবুক পেইজ   

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.