মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর, প্রতি রিঙ্গিতের মান ২১ টাকার উপরে উঠে গেছে
প্রতিবেদকঃ মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ১৮ই জানুয়ারী ২০২০
২০১৫ এর মাঝামাঝি থেকে ২০১৯ পর্যন্ত একটানা মালয়েশিয়ান রিঙ্গিত এর খুবই মন্দাভাব চলে আসছিল। রিঙ্গিত এর দাম উপরে উঠার চেয়ে নিচেই নেমেছে বহুবার। বাংলাদেশী টাকায় প্রতি রিঙ্গিত এর দাম ২০ টাকার উপরে উঠেনি গেল কয়েকবছর কিন্তু সেই রেকর্ড ভেঙ্গে
প্রতি রিঙ্গিত এর মা ২১.০২ টাকার উপরে উঠে গেছে। আর এতেই মালয়েশিয়া প্রবাসী দের মনে আনন্দ দেখা গেছে। ২০২০ সালে রিঙ্গিত এর ধীরে ধীরে বেড়েই চলেছে যা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার অর্থনীতিবিদগন।
সম্প্রতি মালয়েশিয়ার স্বনামধন্য সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনিতে একজন অর্থনীতিবিদ এই সাক্ষাৎকার দিয়েছেন যে
গেল কয়েক বছর মালেশিয়া আন্তর্জাতিকভাবে ঋনগ্রস্ত ছিল তাই এর প্রভাবটা মালয়েশিয়ার মুদ্রার বাজারে ব্যাপকভাবে পড়েছিল। কিন্তু আন্তর্জাতিক ঋন এর চাপ থেকে মালয়েশিয়া অনেকটাই কাটিয়ে উঠেছে। তাই সাথে সাথে বেড়ে চলেছে মুদ্রার মান। উল্লেখ্য ২০১৬ সালের মালয়েশিয়ান রিঙ্গিতে ভয়াবহ পতন হয়েছিল যা ১৬ টাকা পর্যন্ত নেমেছিল। কিন্তু ২০১৩ এবং ২০১৪ সালে সেটা ২৬-২৭ টাকা মধ্যেই ছিল
২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার রিঙ্গিত এর মান ১৮-২০ টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ২০২০ সালে তা ২১ টাকা পর্যন্ত উঠে যায়। ২০২০ সালে ক্রমাগত মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হতে হতে থাকবে। এই বছরেই মালয়েশিয়ার মুদ্রার বাজার আরো অনেক শক্ত অবস্থানে যাবে বলে বিশ্বাস করেন বিশ্লেষকরা।


No comments