গতকাল ২৪ ঘন্টায় ১২৪ টি পৃথক অভিযানে বাংলাদেশীসহ ৭৮ জন সহ মোট ৪৭৪ জন গ্রেফতার, অভিবাসী কন্ঠ।
প্রতিবেদনঃ মোঃ সারোয়ার হোসেন
তারিখঃ ০২.১২.২০২০
তারিখঃ ০২.১২.২০২০
গতকাল ১লা জানুয়ারী ২০২০ এ ২৪ ঘন্টার ভিতরে পুরো মালয়েশিয়া জুড়ে ১২৪ টি যৌথ অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা বাহিনী।
এইসব অভিযানের মাধ্যমে সর্বমোট ১৮৭১ জন অভিবাসীকে বিভিন্নভাবে কাগজপত্র ও অন্যান্য ডকুমেন্টস চেক করা হয়। তারপর ফলাফল হিসেবে সর্বমোট
৪৭৪ জনকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে প্রেরন করে ইমিগ্রেশন বিভাগ এবং এই সময় ৪ জন মাজিকান বা নিয়োগকর্তাকেও আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যেইন্দোনেশিয়ান্দের সংখ্যা সবচেয়ে বেশি যা ইমিগ্রেশন এর হিসেব অনুযায়ী ২২০ জন্, তারপরে চীনা নাগরিক ৮৯ জন, এর ৭৮ জন বাংলাদেশী, ৪২ জন ফিলিপিনো এবং বাকিরা অন্যান্য দেশের মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন জানিয়েছে, যেসব নিয়োগকর্তা কোন অবৈধ অভিবাসীকে
তাদের নিজেদের প্রতিষ্ঠানে চাকরি দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অবৈধ অভিবাসীদের আশ্রয় বা রুম বাসা বা বাড়ি ভাড়া দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি। ইমিগ্রেশনের মিডিয়া স্টেটমেন্টে আরও বলা হয় যে, ইমিগ্রেশন সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছে। কিন্তু যারা এটাকে গুরুত্ব সহকারে নেয়নি মালয়েশিয়াতেই থেকে গিয়েছেন বা যেসব কোম্পানি বা মাজিকান তাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের দেশে ফেরত না পাঠিয়ে এখনো আশ্রয় দিয়ে যাচ্ছেন আমরা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
সুত্রঃ ইমিগ্রেশন মালয়েশিয়া


No comments