এবার জাল ও ভুয়া ভিসার বিজ্ঞাপন দেয়ায় রিক্রুটিং এজেন্সির মালিককে ৬ মাসের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত, অভিবাসী কন্ঠ।

লাইসেন্স বিহীন কোম্পানির নাম ব্যবহার করে অবৈধ পন্থায় ইউরোপের রোমানিয়া সহ মোট ৫ টি দেশে কর্মী পাঠানোর নামে প্রতারণামূলক  বিজ্ঞাপন দেয়ায় আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বতাধিকারী সিরাজুল আমিন রোমেল ও তার ২ সহযোগীকে ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব ৩ এর সহযোগিতায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  এর টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।
রিক্রুটিং এজেন্সিতে র‍্যাবের অভিযান,৬ মাস জেল

প্রতিবেদনঃ এডমিন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ৩০.১২.২০১৯

লাইসেন্স বিহীন কোম্পানির নাম ব্যবহার করে অবৈধ পন্থায় ইউরোপের রোমানিয়া সহ মোট ৫ টি দেশে কর্মী পাঠানোর নামে প্রতারণামূলক
বিজ্ঞাপন দেয়ায় আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বতাধিকারী সিরাজুল আমিন রোমেল ও তার ২ সহযোগীকে ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব ৩ এর সহযোগিতায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
এর টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান এর নেতৃত্বে র‍্যাব ৩ এর এ এস পি জনাব বেলায়েত হোসেন এই অভিযান্ব অংশ নেন। রাজধানীর গুলশানে অবস্থিত জব্বার টাওয়ারের অফিসটিতে হানা দেয় পুরো টিম। জানা যায় যে, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, চেক রিপাবলিকের ৬'শ ভিসা তাদের কাছে আছে বলে তারা বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালান তারা। তার দুটি প্রতিষ্ঠান আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনালের রিক্রুটিং লাইসেন্স ( নম্বর – ৭৯৭) ও ইনফিনিটি এইচসিএম এর নামে এই প্রচার চালান। কিন্তু ইনফিনিটি এইচসিএম এর রিক্রটিং লাইসেন্স নেই। যে ভিসা গুলো নিয়ে বিজ্ঞাপন দিয়েছে সেগুলোরও সংশ্লিষ্ট দূতাবাসের কোন বৈধ সীল বা এটাস্টেশান নেই। ভিসা গুলো সম্পুর্ন জাল এবং প্রতারণার উদ্দেশ্যে বানানো ও বানোয়াট ভিসা। প্রতারণামূলক ভিসা নিয়ে নিয়মবহির্ভূতভাবে বিজ্ঞাপন দেয়া ও লাইসেন্স বিহীণ রিক্রুটিং এজেন্সির নামে প্রচার এবং অন্যান্য অপরাধের কারণে প্রতিষ্ঠানের মালিক রোমেল ও মার্কেটিং ম্যানেজার সাজ্জাদুর রহমানকে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.