রোবট প্রযুক্তি ব্যবহার করে বিদেশী শ্রমিক কমিয়ে স্থানীয়দের কাজের সুযোগ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া।

রোবোটিকস প্রযুক্তি ব্যবহার করবে মালয়েশিয়া    

প্রতিবেদকঃ মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ২৪শে জানুয়ারী ২০২০

এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ মালয়েশিয়া। উন্নয়নের রুপকার মাহাথির মোহাম্মদ এর হাত ধরেই দেশটি ঘুরে দাড়িয়েছে অতি দ্রুত সময়ে। শিল্প কারখানা, ব্যবসা বানিজ্যের দারুণ প্রসার ঘটেছে দেশটিতে৷ উন্নত দেশগুলো এখন এই দেশে শিল্প বানিজ্যে প্রতিষ্ঠিত৷ দিন দিন মালয়েশিয়ায় শিল্প কারখানা বেড়েই চলেছে।  আর এসব শিল্প কারখানায় লক্ষ লক্ষ বিদেশি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে৷ এইসব শিল্প কারখানায় ১০ লক্ষেরও বেশী বাংলাদেশী

শ্রমিক কর্মরত রয়েছে৷ মূলত প্রত্যেকটি কারখানাই বিদেশী শ্রমিক নির্ভর।  এক কথায় বিদেশি শ্রমিক ছাড়া দেশটির শিল্প খাত অচল বলা চলে।

বিদেশী শ্রমিক কমানোর উদ্দেশ্য মালয়েশিয়া সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মালয়েশিয়া অটোমোটিভ, রোবোটিকস এবং আইওটি ইনস্টিটিউট (এমআরআই) এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমআইটিআই) এর লক্ষ্য, চলতি বছরের শেষ অবধি মোটরগাড়ি শিল্পে বিদেশি শ্রমিক

শূন্য করার করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে শিল্প মন্ত্রণালয়। অর্থাৎ এই বছরের মধ্যেই গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ উৎপাদন শিল্পে বিদেশী শ্রমিকদের বাদ দিয়ে রোবটিক সিস্টেমকে কাজের লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার।
যাতে করে বিদেশি শ্রম এর ব্যায় কমিয়ে উৎপাদন খরচ কমানো সম্ভব হয়।

মালয়েশিয়া অটো ইন্ডাস্ট্রির চিফ এক্সিকিউটিভ অফিসার দাতু মাদানী সাহরি বলেন, এই যুগোপযোগী পদক্ষেপটি স্থানীয় মালয়েশিয়ান নাগরিকদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিবে পাশাপাশি বিদেশী কর্মীর চাহিদাও শুন্য পর্যায়ে নেমে আসবে। মোটরগাড়ী শিল্পে বিদেশী শ্রমিকদের পরিবর্তে ৭০ হাজার স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান তৈরী হবে।

তিনি আরও বলেন,  সিজিল পেলাজারান নামে মালয়েশিয়ার একটি প্রশিক্ষণ সংস্থা ৬ মাসের কারিগরি, তথ্যপ্রযুক্তি এবং অটোমেশিন এবং অটোমোবাইল এর উন্নত প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেট দিচ্ছে। তারা মালয়েশিয়ান নাগরিকদের রোবটিক্স যন্ত্র পরিচালনায় দক্ষ লরে গড়ে তুলছে। যাতে করে সবাই অটোমেশন প্রযুক্তিতে দক্ষ হয়ে মোটরগাড়ী শিল্পে অবদান রাখতে পারে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৩২ হাজার বিদেশি শ্রমিক কমিয়ে লোকালদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.