কুয়ালালামপুরে আবারও ৩ জন বাংলাদেশী ও ৩২ জন যৌনকর্মীকে আটক করেছে ইমিগ্রেশন
গতকাল রাতে এবং আজ ভোরে কুয়ালালামপুরের আশেপাশের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে কফি শপ এবং মেসেজ এন্ডিং মেসেজ নামের একটি মেসেজ পার্লারে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)
সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ৩৭ জন অভিবাসী ও ২ জন স্থানীয় মালয়েশিয়ানকে আটক করেছে। এই অভিযানে ১৭ জন অফিসারের নেতৃত্বে পরিচালিত হয়। এই অভিযান ১১.৩০ মিনিটে কুয়ালালামপুরের
জালান পুডুতে অবস্থিত কফি শপে অভিযান চালানো হয়।
কিন্তু এই কফি শপে যৌন কার্যকলাপের বিভিন্ন আলামত দেখতে পায় ইমিগ্রেশন অফিসারগন সেখানে থাকা ৮৮ জনকে বিভিন্নভবে চেক করা হয়, পরে ১৯ জন চাইনিজ যৌনকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। এছাড়াও ৩ জন বাংলাদেশী ও ২ জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয় সেখান থেকে।
পরবর্তী অভিযানটি রাত ২.৩০ এ শুরু হয়ে ভোর পর্যন্ত চলে। অভিযানটি কুয়ালালামপুরের শ্রী পেতালিংয়ের একয়াতি মেসেজ পার্লারে দেয়া হয় যেখানে ৪৫ মিনিটের জন্য ১৭৮ থেকে ১৮৮ রিঙ্গিত এর বিনিময়ে বডি মেসেজ দেয়ার নাম করে যৌন সার্ভিস দেয়া হয়। অভিযানের সময় বিদেশি নাগরিকরা পালানোর চেষ্টা করেও ব্যার্থ হয় কারণ পুরো এলাকাটি ইমিগ্রেশন ঘিরে রেখেছিল।
এই অভিযানে ৫ জন ভিয়েতনামী, একজন ইন্দোন যৌনকর্মীকে আটক করা হয়।
সুত্রঃ জে আই এম


No comments