১৪৭ জন চীনা নাগরিককে মালয়েশিয়া প্রবেশে আটকে দিয়েছে ইমিগ্রেশন,
গতকাল চীনের করোনা ভাইরাস সংক্রমিত শহর উহান ও হুবেই থেকে আসা ১৪৭ জন চীনা নাগরিককে আটকে দেয়া হয়। বিমানবন্দরে আসলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়ার ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, দেশে করোনভাইরাস সংক্রমণের বিস্তার রোধে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নেওয়া হয়েছে।
২৭শে জানুয়ারী থেকে গতকাল ৩ ফেব্রুয়ারী পর্যন্ত উহান ও হুবাই থেকে আসা সর্বমোট ১৪৭ জনকে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে মালয়েশিয়ার পোর্ট ক্লাং বন্দরে শিপিং কর্মী আছে ৬৫ জন। আজ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তবে এখনও পর্যন্ত অন্যান্য শহর ও অঞ্চল থেকে আসা চীনা নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে কোনও নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করার পর থেকে মালয়েশিয়া কেন চীনের সকল প্রদেশের নাগরিকদের নিষিদ্ধ করেছে না এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরোপুরিভাবে সকল প্রদেশের চাইনিজদের প্রবেশ নিয়ে কোন মন্তব্য করেনি, জিগ্যেসও করেনি৷ সুতরাং কেউ মিথ্যা তথ্য বা ভুল কথা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি, বললেন স্বরাষ্ট্র মন্ত্রী।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নিতে পারে তবে ইমিগ্রেশন আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপের জন্য সর্বদা প্রস্তুত।
সূত্র: ডেইলি নিউজ


No comments