মালিকের নির্যাতনের হাত থেকে মালয়েশিয়ার পেনাং ইমিগ্রেশন ২ জন শ্রমিককে উদ্ধার করেছে।
পেনাং ইমিগ্রেশন বিভাগের বিশেষ একটি বিশেষ ইউনিট লেবুহ পানতাইয়ের একটি ৩লা বিশিষ্ট বানিজ্যিক ভবন থেকে ২ জন শ্রমিককে উদ্ধার করেছে। ঐ শ্রমিকদের বিনা বেতনে ১২ ঘন্টারও বেশি কাজ করাতে বাধ্য করেছিল তাদের মালিক।
শ্রমিক আইন অনুযায়ী নূন্যতম মজুরির ১টাকাও তাদেরকে প্রদান করেনি নিয়োগকর্তা।
পেনাং ইমিগ্রেশনের পরিচালক মুহামাদ হুসনী মাহমুদ জানান, সকাল দশটায় শুরু হওয়া এই অভিযানে দুই মহিলাকর্মী তাদের কাছে এসে সাহায্য চাওয়ার আগেই ইমিগ্রেশন কর্মকর্তা তাদেরকে নির্যাতন করার তথ্য শনাক্ত করতে পেরেছিল।
“তাদের একজন গত চার বছর ধরে সেখানে কাজ করছেন এবং অন্যজন দু'মাস ধরে সেখানে কাজ করছেন, কিন্তু উভয়কেই কোন বেতন দেওয়া হয়নি এবং তাদের কর্মস্থল হতে কোথাও বের হওয়ার সুযোগ দেয়া হয়নি, তাদেরকে বন্দী করেই রাখা হয়েছিল, যাতে কারো সাথে যোগাযোগ না করতে পারে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, ওই নারীকর্মী দুজনকে অত্যন্ত নিম্নমানের খাবার দেয়া হয় এবং তাদের মেঝেতে ঘুমাতে দেয়া হত। তাদের এমনভাবে রাখা হত তারা যেন বাইরের কারো সাথে যোগাযোগ না করতে পারে, আর যদি যোগাযোগ করার চেষ্টা করে তাদেরকে হুমকি ধামকি দিয়ে সতর্ক কেলরে দেয়া হত।
তিনি আরও বলেন, তারা মালয়েশিয়ায় ভিজিট ভিসায় প্রবেশ করেছিল এবং তাদেরকে যে এজেন্ট নিয়ে এসেছিল সে ঐ মেডিসিন শপে ১৩ জন স্থানীয় নাগরিকের সাথে কাজে লাগিয়ে দেয় যেখানে আমরা অভিযান চালিয়েছি।
তথ্যসূত্রঃ JIM Penang


No comments