মালয়েশিয়ার একটি মসজিদে মহিলাদের নামাজের রুমে ডুকে চুরি করার পর ধরা খেয়ে জেল

মসজিদে মহিলাদের নামাজ পড়ার স্থানে প্রবেশ করে নগদ অর্থ ও ভ্যানিটি ব্যাগ চুরির দায়ে ১৯ বছর বয়সী আমিরুল তালিবজান নামের এক এক কিশোরকে স্থানীয় ম্যাজিস্ট্রেট কোর্ট সাজার নির্দেশনা হিসেবে ২১ বছর পর্যন্ত আটক থাকার জন্য বলা হয়। সেতাপাকের একটি মসজিদ থেকে চুরি করার পর মসজিদের সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য মালয়েশিয়ার সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। কোর্টের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফামেদ আবদুল লতিফের সামনে অপরাধীর বিরুদ্ধে
 আনিত অভিযোগ পড়ার পরে ১৯ বছর বয়সী মুহাম্মদ আমিরুল তালিবজান তার নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। মালাক্কা রাজ্যের তেলুক মাস এর হেনরি গার্নি স্কুলে ঐ কিশোরকে শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়।

গত ৪ জানুয়ারি রাত ৯ টায় তিনি এখানকার  রাজধানীর সেতাপাকের জালান তামান এর ইবনে আব্বাস মসজিদে দুজন মহিলার ব্যক্তিগত কাগজপত্রসহ একটি ব্যাগে ২০ রিঙ্গিত ও আরেকটি ব্যাগে ২০০ রিঙ্গিত চুরির করেছে বলে অভিযোগ করার পর তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে দন্ডবিধির ৩৭৯ ধারায় অভিযুক্ত করা হয়েছে যা সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
 এর আগে এই ঘটনায় ২০ বছরের এক যুবককে হালকা সাজা দেয়ার জন্য কোন আইনজীবী দ্বারা উপস্থাপন করা করা হয়নি কারণ ঐ অপরাধী খুবই যুবক বয়সের, একটি দোকানের সহকারী হিসেবে কাজ করে তার পরিবারের খরচ পরিচালনা করে।

এদিকে ডেপুটি পাবলিক প্রসিকিউটর আবদুল খালিক নাজেরি মালয়েশিয়ায় এধরনের মামলা একের পর এক হতে থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে  কারাদণ্ডের রায় চেয়েছিলেন। এ ধরনের মামলা বিবেচনা করা দরকার কারণ মসজিদের মত পবিত্র উপসনালয়গুলোতে এ জাতীয় ঘটনা বেশি হয় এবং নামাজ পড়ার স্থানে এই ধরনের চুরির টার্গেট করা হয়ে থাকে। এছাড়া জনগণের স্বার্থে এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত কারণ এই ধরনের ঘটনাগুলো সংবাদ পত্রেও প্রকাশিত হচ্ছে।

এর আগে, গণমাধ্যম জানিয়েছে, মসজিদ ইবনে আব্বাসের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা তিন মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, সন্দেহভাজনদের মধ্যে একজনকে ধারণা করা হয়েছে যে তিনি মসজিদে প্রবেশ করেছিলেন কিন্তু তার পরিচয় জানার জন্য টেলিস্কোপের সহায়তা নেওয়া হয়।

 একই সময়ে, অন্য এক মহিলা মসজিদের নামাজের ঘরের বাইরে অপেক্ষা করেছিলো বলে জানা যায়।
পরে পুরুষ সন্দেহভাজন দুইজনকেই মসজিদ থেকে বের হওয়ার আগেই মহিলাদের নামজের স্থানে ডুকে পার্সে থাকা জিনিসপত্র চুরি করতে দেখা যায়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.