মালয়েশিয়াতে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু, ২১২ জন আক্রান্ত, দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে মালয়েশিয়াতে।

গত ২৪ ঘন্টায় মোট চারজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে যা মোট মৃতের সংখ্যা ১৪ এবং




২৪ ঘন্টায় নতুন আর ২১২ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশাম।

স্বাস্থ্য মহাপরিচালক দাতুক ডাঃ নূর হিশাম আবদুল্লাহ বলেছেন, নিহতদের মধ্যে একজন কুয়ালালামপুর, একজন জোহর এবং দুজন সারাওয়াক রাজ্যের বাসিন্দা। একই সাথে তিনি আরও বলেনযে গত ২৪ ঘন্টার মধ্যে ২১২ টি নতুন কেস পাওয়া গেছে, যার ফলে মালয়েশিয়ায় মোট COVID-19 আক্রান্তের সংখ্যা ১৫১৮ জন হয়েছে। যা অস্বাভাবিকভাবে দিনের পর দিন বেড়েই চলেছে। আজকের আক্রান্তদের মধ্যে ৫৭

জনের অবস্থা আশংকাজনক তাদের সবাইকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে বা নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আরও ২০ জনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা তীব্র হওয়ায় জরুরীভাবে শ্বাসকষ্টজনিত সকল রেসপাইরেটরি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।  আজকেও ২৭ জন সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি ফিরে গেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.