কাতারে বাংলাদেশ সহ ১৫টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা।
করোনা ভাইরাস ব্যাপকভাবে বিস্তার হওয়া থেকে রক্ষা পেতে কাতার প্রবেশে আজ সোমবার ৯ই মার্চ থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর করা জয়েছে।
বাংলাদেশ, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ডের নাগরিকদের জন্য কাতারে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।রোববার সরকারী যোগাযোগ অফিস (জিসিও) পক্ষ থেকে বলা হয়েছে যে
সোমবার থেকে উল্লেখিত দেশগুলো থেকে আসা নাগরিকদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত এবং ইতালি থেকে আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড -১৯) ছড়িয়ে পড়ার দরুন কর্তৃপক্ষ হতে
প্রতিরোধমূলক এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানানো হয়। এই বিষয়ে এক বিবৃতিতে জিসিও (GCO) রোববার বলেছে যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কাতার সরকার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে, সমস্ত অভিবাসন কর্মী, ভিসা ইস্যু হওয়া পর্যটক সহ ঐসকল দেশ থেকে যে কোন নাগরিকদের প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি কাতারের নাগরিকদের অন্যান্য দেশে ভ্রমন বাতিল করার অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে কাতারের সমস্ত বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করার জন্য করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়ে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সর্বশেষ নির্দেশিকার উপর ভিত্তি করে এই সতর্কতামূলক পদক্ষেপগুলির আরও আপডেট ও আদেশ প্রধান করা হতে পারে।

No comments