১লা জুন থেকে সাধারণ শ্রমিক ভিসাধারী (PLKS) প্রবাসীরা মালয়েশিয়া প্রবেশের করতে পারবেনা। বিস্তারিত পড়ুন

বাংলাদেশে ঢাকায় অবস্থিত মালয়েশিয়া হাইকমিশন ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে কারা কারা ১লা জুন থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

গতকাল আরেকটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল যেটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভিসাধারীদের প্রবেশের অনুমতি সাপেক্ষে করনীয় বিষয়ে অবগত করা হয়েছিল। কিন্তু সাধারণ শ্রমিকদের বিষয়ে স্পষ্ট কোন কিছুই লক্ষ্য করা যায়নি যেকারণে মালয়েশিয়া গমনেচ্ছু সকল বাংলাদেশীদের মধ্যে বিভিন্ন দ্বিধা-ধন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া প্রবেশের নিয়ে সাধারণ শ্রমিকদের মাঝেও একটি গুজব ছড়িয়ে পড়েছিল। মালয়েশিয়া কারা প্রবেশ করতে পারবে দূতাবাসের বিজ্ঞপ্তি অনুসারে নিচে তুলে ধরা হয়েছে। সবাইকে মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো।

যারা প্রবেশ করতে পারবেনাঃ
মালয়েশিয়াতে চলমান শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (CMCO) অনুসারে মালয়েশিয়া সরকার ভিজিট পাস টেম্পোরারি এম্পলয়মেন্ট (VPTE) বা সাধারণ শ্রমিক ভিসা (PLKS) ধারী সকল বিদেশি কর্মীদের মালয়েশিয়া গমনে বা প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে। অর্থাৎ আপনি যদি সাধারণ শ্রমিক ভিসায় মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে এসে থাকেন তাহলে আপনি প্রবেশ করতে পারবেনা তবে কবে প্রবেশ করা যাবে তা পরবর্তীতে জানানো হবে।
নোটঃ
সাধারণত কলিং ভিসা, রিহায়ারিং ভিসা, 6P ভিসা, ইত্যাদি সাধারণ শ্রমিক ভিসা। এই ভিসাকে অফিসিয়াল ভাষায় ইংরেজিতে Visit Pass Temporary Employment, সংক্ষেপে VPTE বা মালাই ভাষায় Pass Lawatan Kerja Semantara  সংক্ষেপে PLKS বলা হয়। যা সরাসরি শ্রমিকদের ভিসার মধ্যেই উল্লেখ থাকে।


যারা প্রবেশ করতে পারবেঃ
মালয়েশিয়াতে পারমানেন্ট রেসিডেন্স (PRs), লং-টার্ম সোশ্যাল ভিজিট পাস (PLJP), এবং নির্ধারিত মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসাধারী (MM2H) ব্যাতিত অন্য সকল বিদেশি নাগরিকেরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেনা।
এছাড়াও মালয়েশিয়া হাইকমিশনে যাবতীয় ভিসা প্রসেস পরবর্তী ঘোষণা দেয়ার আগে পর্যন্ত স্থগিত থাকবে।

আরও বিস্তারিত আসছে.... 


মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিদিনের নিউজ গুলো বাংলায় পেতে আমাদের পেইজের সাথে থাকুন। আপনার সমস্যা, সুবিধা অসুবিধা, পরামর্শ ও জানাতে আমাদের পেইজে মেসেজ করুন।
পেইজ লিংকঃ সরাসরি যেকোনো তথ্য জানতে ইনবক্সে মেসেজ করুন।
অভিবাসী কন্ঠ
https://www.facebook.com/ovibashi/
এছাড়াও মালয়েশিয়ার প্রবাসীদের জন্য যে গুরুত্ব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন। পরবর্তী যেকোনো নতুন খবর পেয়ে যাবেন খুব সহজেই।
ইউটিউব চ্যানেল লিংকঃ
https://www.youtube.com/channel/UCs7btzzu_EqvVqQwuE7nMRA
অভিবাসী কন্ঠের সাথেই থাকুন।
অভিবাসী কন্ঠ, সবসময় প্রবাসীদের কথা বলে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.