মালয়েশিয়ায় পুলিশের গুলিতে অবৈধ অভিবাসী পাচারকারী সদস্য নিহত!!
মানব পাচারকারী সিন্ডিকেট এর একজন সদস্য পুচং এর জালান বান্দার ১০ এ পুলিশের গুলিতে নিহত হয়।
জানা যায়, গতকাল স্থানীয় নাগরিক সন্ধ্যা ৭.৩০ এর সময় মায়ানমারের অবৈধ অভিবাসীদের বহন করে নিয়ে যাচ্ছিল, এতে পুলিশের সন্দেহ হলে পুলিশ গাড়ী থামানোর জন্য সিগনাল দিলে না থামিয়ে গাড়ি চালাতে থাকে এবং পুলিশকে লক্ষ করে আক্রমণ করার চেষ্টা করলে পুলিশ নিজের আত্মরক্ষার জন্য ২ রাউন্ড গুলি ছুড়লে একজন মারা যায়।
মালয়েশিয়ার পুলিশ প্রধান তানশ্রী আব্দুল হামিদ বদর বলছেন, স্থানীয় একজন সন্দেহভাজন নিহত ও একজন অভিবাসী আহত হয়। ঐ স্থানীয় নাগরিক পেরোদুয়া আলজা গাড়িতে করে বহন করে মায়ানমারের অভিবাসীদের নিয়ে যাচ্ছিল।
এই ঘটনার পর পুলিশ গাড়িতে থাকা মোট আট জন ভিক্টিমকে আটক করেছে, যার মধ্যে একজন গুলিতে নিহত হয়।
স্থানীয় লোকটিকে চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ বিশ্বাস করে বলে জানানো হয়।
এই ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে এবং গোম্বাকের একজন মহিলার নামে গাড়িটা নিবন্ধন করা হয়েছিল যা নিয়ে সঠিকভাবে তদন্ত চলছে বলেও জানানো হয়।
Source : berita harian

Article by: Md Sarowar Hossain
Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/
https://www.facebook.com/ovibashi/

No comments