মালয়েশিয়াতে ৩১ শে আগস্ট পর্যন্ত "রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার" ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন। বিস্তারিত

শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা  CMCO এর মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে পুরো মালয়েশিয়াতে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। তবে এই প্রশ্নের উত্তর আজ রবিবার ৭ই মে প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন তার ভাষনে তুলে
ধরেছেন। আগামী ১০ ই জুন থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত চলমান শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর পরিবর্তে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা  CMCO এর মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে পুরো মালয়েশিয়াতে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। তবে এই প্রশ্নের উত্তর আজ রবিবার ৭ই মে প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন তার ভাষনে তুলে  ধরেছেন। আগামী ১০ ই জুন থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত চলমান শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর পরিবর্তে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এই ঘোষণার মাধ্যমে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা গুলো অনেকটাই শিথিল করা হয়েছে।
দেশের সকল ব্যবসা বানিজ্য, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল ধরনের কার্যক্রম আগের মতই চালু করা হয়েছে তবে প্রতি ক্ষেত্রেই জনগণকে সরকারের বিধিনিষেধ বা SOP মেনে চলতে হবে। মোটকথা, মালয়েশিয়া আবার আগের রুপে ফিরে যাবে তবে সরকারের নিয়ম অনুযায়ীই সব পরিচালনা করতে হবে। করোনা পরিস্থিতির কারণে গোটা দেশ তথ্য দেশের সকল সেক্টর, জনগণের যে ক্ষয়ক্ষতি হয়ে তার

 সবকিছুই পুনরুদ্ধার করার লক্ষেই আজ প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা কররেছেন।  তবে, পাব, নাইটক্লাব, বার, কারাওকে ইত্যাদি ক্ষেত্র গুলোতে এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অর্থাৎ এগুলো চালুর অনুমতি দেয়া হয়নি। মালয়েশিয়ার ভিতরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে সেই সাথে নির্দিষ্ট SOP অনুযায়ী বাস ট্রেন চলাচল ও স্বাভাবিক করা হবে।

প্রধানমন্ত্রীর আজকের ঘোষণা অনুযায়ী বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হবে শীঘ্রই।



এই ঘোষণার আগে মালয়েশিয়ার সরকার ধীরে ধীরে সকল অর্থনৈতিক খাত খুলে দিয়েছে। অর্থনৈতিক খাত গুলোকে আরও কার্যকর করার অনুমতি দিয়ে নির্দিষ্ট বিধিমালা বেধে দেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সর্বশেষ চুল কাটার সেলুন, বিউটি পার্লার গুলো আগামী ১০ই জুন থেকে খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

 তবে এটি মালয়েশিয়ার জনসাধারণের জন্য খুবই সুখবর একটি বিষয়, বিশেষ করে পুরুষদের চুল কাটার বিষয়ে এক ধরনের মরিয়া ভাব লক্ষ্য করা গেছে। এদিকে মহিলাদের জন্য, ম্যানিকিউর, পেডিকিউর, মেকআপ এবং ফেসিয়াল ট্রিটমেন্ট সহ সৌন্দর্য পরিষেবাগুলিকে একই তারিখে আবারও কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

উন্মুক্ত খোলা বাজারবগুলো, নাইট মার্কেট, সকালের বাজার, সাপ্তাহিক বাজার গুলো ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশিকা (SOP) অনুযায়ী ১৫ই জুন থেকে পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

তবে এসব ক্ষেত্রে নতুন সাধারণ পরিবেশ মেনে চলার অভ্যাস যেমন, মাস্ক, পড়া, ক্ষনে ক্ষনে হাত পরিস্কার করা করা, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি গুলো মেনে চলার নিয়ামক গুলো বাধ্যতামূলক পালন করে যেতে হবে।
সরকারের ঘোষণা অনুযায়ী এসব নিয়ম ভঙ্গ করার প্রমান পেলেই উক্ত ব্যবসা প্রতিষ্ঠান বা ক্ষেত্র গুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ভীড় না করা, দলবদ্ধ হয়ে আড্ডা দেয়ার মত কাজ গুলা থেকেই বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মালয়েশিয়ার স্থানীয় জনগণের মাঝে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কমে গেলেও, ইমিগ্রেশন কারাগার গুলোতে করোনার সংক্রমণ নতুন করে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে অনেকেই মন্তব্য করছেন। ইমিগ্রেশন কারাগার গুলোতে ও বাইরের বিভিন্ন জায়গায় গত এক মাসে সর্বোচ্চ পরিমাণে অভিবাসী কর্মী আক্রান্তের ঘটনা ঘটেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.