মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জুমার নামাজে দেশবাসীর জন্য দোয়া করলেন।
প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন মসজিদ ও সুরাই পুনরায় খুলে দেয়ার পর শুক্রবারের নামাজ আদায় করার ক্ষেত্রে সরকারের দেয়া নির্দেশনা মেনে নামাজ আদায়ের জন্য সকল মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা ও গর্ব প্রকাশ করেছেন।
শুক্রবার বুকিত দামানসারার সায়্যিদিনা উমর আল-খাত্তাব মসজিদে জুমার নামাজের সময় বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণের মাধ্যমে মহিউদ্দিন বলেন, মসজিদে প্রবেশের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা পরীক্ষা, ফর্ম পুরণ ও বিষয় যাচাইপূর্বক অনুমতি প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে একজন একজন করে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে।
তিনি তার একটি ফেসবুক পোস্টে বলেন, আমি দোয়া করি যে, আমাদের দেশে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসুক এবং সমস্ত মুসলমানরা আমাদের দেশে মসজিদ ও মসজিদে জুমার নামাজ ও জামাতে অন্যান্য নামাজ আদায় করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী জুমার নামাজ পড়তে যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে সকল নিয়ম মেনে মসজিদে প্রবেশ করার কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।
গতকাল, প্রধানমন্ত্রীর অধিদফতরের মন্ত্রী দাতুশ্রী ডক্টর জুলকিফলি মোহামাদ আল বাকরি ঘোষণা করেছিলেন যে, ফেডারেল টেরিটরির গ্রিন জোনের মসজিদগুলো জুমার নামাজের জন্য এবং অন্যান্য নামাজের জামাতের জন্য জামাতের লোক সংখ্যার ধারণক্ষমতা অনুযায়ী এক-তৃতীয়াংশ বৃদ্ধি করে নামাজ আদায় করা হবে যা আজ থেকে শুরু হয়েছে।

No comments