মালয়েশিয়াতে শ্রমিকদের কাজে যোগদানের অনুমতি, তবে ছুটিতে থাকা প্রবাসীদের পুনরায় প্রবেশ অনিশ্চিত।
![]() |
| ফাইল ছবি |
মালয়েশিয়ায় বৈধ অভিবাসী কর্মীদের পুনরায় কাজে যোগদান করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। অভিবাসী কর্মীরা নিজ নিজ কর্মস্থলে আবারও কাজ শুরু করতে পারবেন।
করোনা পরিস্থিতিতে এমসিও চলাকালীন বেশিরভাগ অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো বন্ধ করার সিদ্ধান্তের ফলে গত চার মাস অভিবাসী শ্রমিকদের কাজ করার অনুমতি ছিলোনা
করোনা ভাইরাস সংক্রমনরোধে গতিবিধি নিয়ন্ত্রণ আদেশের বিষয়ে মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠকে বিদেশি কর্মীরা পুনরায় কাজে ফিরার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব আজ মালয়েশিয়ার সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তবে কাজে যোগদান করার পূর্বে করোন পরীক্ষা বাধ্যতামূলক করেছেনে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করার তাগিদ দিয়েছেন।
এদিকে এক প্রশ্নের জবাবে তিনি ছুটিতে যাওয়া অভিবাসী কর্মীদের পুনরায় প্রবেশের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তবে ঠিক কবে তারা মালয়েশিয়াতে তারা ফিরে আসতে পারবেন সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে তিনি গত মাসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে অভিবাসী কর্মীদের ভিসা শেষ হলেও তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে।
এই বিষয়ে ইমিগ্রেশন বিভাগ থেকেও বিবৃতি দেয়া হয়েছিলো। তবে এখনো পর্যন্ত স্টুডেন্ট ভিসা, মাই সেকেন্ডে হোম ভিসাধারী, ডিপেন্ডেন্ট ভিসা, রেসিডেন্স ভিসাধারীদের প্রবেশের অনুমতি মিললেও সাধারণ শ্রমিক ভিসাধারী কর্মীদের প্রবেশের কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মালয়েশিয়া বর্তমানে রিকোভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সময়সীমা শেষ হওয়ার পর সরকারের তরফ থেকে ঘোষণা আসতে পারে।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন, ইতিমধ্যে পুলিশ, সশস্ত্র বাহিনী, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং বর্ডার সিকিউরিটি এজেন্সি ১ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত ১,৬২৩ জন অনিবন্ধিত বিদেশি, ৫২৬ মিডিলম্যান এবং ১১০ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে।
এ দিকে নিয়ন্ত্রণ আদেশ চলাকালীন সময়ে কর্তৃপক্ষ ৫৯টি সমুদ্র জাহাজ এবং ১৬১টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ১৫ আগষ্ট পর্যন্ত ৬৭ টি সড়ক অবরোধ ও ৩৯,১৮৩ টি যানবাহন রাজধানী শহরে প্রবেশ করার সময় চেকিং করা হয়েছে।
অভিবাসন সংক্রান্ত অপরাধে একজন বিদেশীকে গ্রেপ্তার করা হয়েছিল। ইসমাইল বলেছেন, যে কোনও পক্ষই অবৈধভাবে দেশের সীমানা অতিক্রম করার চেষ্টা করবে এমন পক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে এবং যারা অনিবন্ধিত বিদেশিদের পাচারে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কোনও আপস করবেনা সরকার। ”



No comments