মালয়েশিয়াতে আবারো ব্যাপকভাবে ধরপাকড় অভিযান, এবার নামলেন স্বরাষ্ট্রমন্ত্রীও

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কে সাথে নিয়ে চৌকিট এবং কাম্পুং বারু কুয়ালালামপুরে অবৈধ প্রবাসীদের ধরার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে।
এই অভিযানটি ইমিগ্রেশন বিভাগের ১৯০ জন অফিসার সহ মালয়েশিয়ার অন্যান্য যৌথ বাহিনী নিয়ে গতকাল রাত ৯.৩০ মিনিটে শুরু হয়। এর মধ্যে জাতীয় নিবন্ধন বিভাগ ও জাতীয় সিভিল ডিফেন্স উপস্থিত ছিলেন।
Immigration Malaysia Raid. ovibashikantho 

এই অভিযানটি ইমিগ্রেশন বিভাগের ১৯০ জন অফিসার সহ মালয়েশিয়ার অন্যান্য যৌথ বাহিনী নিয়ে গতকাল রাত ৯.৩০ মিনিটে শুরু হয়। এর মধ্যে জাতীয় নিবন্ধন বিভাগ ও জাতীয় সিভিল ডিফেন্স উপস্থিত ছিলেন।

সর্বমোট ২৩৫ জনকে বিভিন্ন পরীক্ষা করে ১৩৪ জনকে  বিভিন্ন অপরাধ ও অবৈধভাবে বসবাস করার দায়ে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে আরো বেশ কিছু বিদেশি কর্মীকে পরীক্ষা করা হয় যারা সাধারণত শ্রমিক ভিসা এবং স্টুডেন্ট ভিসায় বৈধ থাকা সত্বেও তাদের আটক করা হয়। ইমিগ্রেশন থেকে বলা হয় যে, তাদের ভিসা থাকা সত্বেও উক্ত ভিসার অপব্যবহার এবং ইমিগ্রেশন আইন লংঘন করে ভিসা অথবা পাসপোর্ট ছাড়াই চলাচল করেছেন যা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের পরিপন্থী।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত সর্বমোট ৭৫০১টি অভিযান পুরো মালয়েশিয়াতে পরিচালনা করে দেশটর ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে বিভিন্ন দেশের সর্বমোট  ৯৫০২৯ জনকে পরীক্ষা করে ২২৪৭৩ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়।

এইসময় পর্যন্ত ৫৭৭ জন নিয়োগকর্তা বা চাকরিদাতাকে আটক করা হয় এবং ১১'৯৯৪জন বিদেশি কর্মী ও ৩১২ জন নিয়োগকর্তাকে বিভিন্নভাবে জরিমানা করা হয়।

ইমিগ্রেশন বিভাগ থেকে মালয়েশিয়ান দের উদ্দেশ্য বলা হয় যেখানে অবৈধ কর্মী অথবা বিদেশি কর্মীদের বিভিন্ন অপরাধ দেখা যাবে তারা যেন ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত নাম্বারে কল করে অভিযোগ করেন। মালয়েশিয়ান ইমিগ্রেশন অবৈধ কর্মীদের আগেও কোন রকম ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেয়া হবেনা বলে হুশিয়ারি করা হয়। আর এই অভিযানগুলো আগামীতে অব্যাহত থাকলে বলে জানানো হয়।

রিপোর্টঃঃ
মোঃ সারোয়ার হোসেন (এডমিন প্যানেল থেকে)   

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.