৩১৫ জন জেলে থাকা পাকিস্তানি বন্দীকে মুক্তি দেন মালয়েশিয়ার সরকার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে মালয়েশিয়ার জেলে বন্দী থাকা ৩১৫ জন পাকিস্তানিকে মুক্তি দেয় মালয়েশিয়ার সরকার এবং তারা ঈদুল ফিতর পাকিস্তান গিয়ে পালন করতে পারবেন বলে সূত্রমতে জানানো হয়।

Malaysia Released 315 Pakistan's Detainees  

প্রধানমন্ত্রী ইমরান খান, সকল বন্দীদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য পাকিস্তানের যাকাত ফান্ড থেকে ৫০ মিলিয়ন রুপি বরাদ্দ করেন।

পাকিস্তানের এসোসিয়েটেড প্রেস জানায়,  বিশেষ করে  চার্টার্ড ফ্লাইটে বন্দীরা বাড়ি ফিরে আসবেন এবং তাদের সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।

 ইসলামাবাদের একজন মুখপাত্র জানিয়েছেন যে, তারা মালয়েশিয়ার  ইমিগ্রেশন অপরাধের বিভিন্ন দায়ে দোষী সাব্যস্ত ছিলেন। এটা পাকিস্তান মালয়েশিয়ার সম্পর্ককে আরো গভীর করবে বলে মনে করেন তিনি।

এদিকে এমন সংবাদে, অধিকাংশ বাংলাদেশীদের মনে গভীর উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে। একজন অবৈধ বাংলাদেশী বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এমন পদক্ষেপ নেয়ার জন্য বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশী বন্দীদের মুক্ত করার পদক্ষেপ নেন তাহলে বাংলাদেশের জন্য এটা খুব বড় ধরনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন মালয়েশিয়ায় থাকা কিছু বাংলাদেশী প্রবাসী।         

রিপোর্টঃঃ
মোঃ সারোয়ার হোসেন    (এডমিন প্যানেল থেকে)

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.