জালিয়াতি এড়াতে চালু হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন অনলাইন পদ্ধতি

ইমিগ্রেশন বিভাগ Malaysia immigration system  (MyIMMs) কে পরিবর্তন করে নতুন পদ্ধতি Immigration Integration System (IIS) তৈরির প্রক্রিয়া করছে যেখানে পুরোনো পদ্ধতি MyIMMs ব্যবহার করে শ্রমিকদের কোটা অনুমোদন ও বিভিন্ন জালিয়াতি করা হয়েছে। 

Malaysia immigration Director General

ইমিগ্রেশন মহাপরিচালক দাতু খাইরুল দজাইমি বলেন, আগামী বছরের জানুয়ারিতে বাছাই করে একজন সফল ভেন্ডর (ঠিকাদার) কে অফার লেটার ইস্যু করবে।

তিনি আরও বলেন, IIS (ইমিগ্রেশন ইন্টিগ্রেশন সিস্টেম) তৈরির প্রক্রিয়াকালে MyIMMs বর্তমানের মতই সচল থাকবে কিছু পদ্ধতি উন্নয়নের মাধমে।

তিনি বলেন, IIS সিস্টেম যখনি পুরাতন পদ্ধতি MyIMMs এর সকল কার্যক্রম নিয়ে নিবে তখনই পুরাতন পদ্ধতি MyIMMs বন্ধ হয়ে নতুন পদ্ধতি IIS সম্পুর্নরুপে মালেশিয়া ইমিগ্রেশন দ্বারা পরিচালিত হবে।

তিনি আরো জানান, IIS পদ্ধতি রক্ষনাবেক্ষনের জন্য ভেন্ডর বা ঠিকাদারের অধীনে রাখা হবে।

এদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোন ইমিগ্রেশন কর্মকর্তা ও কর্মচারী নতুন এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অসদুপায় অবলম্বন করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



Article by: Md Sarowar Hossain (Admin)

Follow me on Facebook 👉
https://www.facebook.com/hossain.b.sarowar

Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/



No comments

Theme images by Dizzo. Powered by Blogger.