ব্রুনাইএর ভিসা বন্ধ, জমা নেয়া হচ্ছেনা নতুন কোন পাসপোর্ট



Brunei stopped visa issuance

বাংলাদেশী শ্রমিকদের ভিসা ইস্যু করা বন্ধ করেছে ব্রুনাই। ঢাকায় অবস্থিত ব্রুনাইয়ের হাইকমিশন কোন ভিসার আবেদন জমাও নিচ্ছে না।

ব্রুনাইতে কর্মী পাঠানোর সাথে যুক্ত একটি রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি  গণমাধ্যমকে জানিয়েছেন যে, গত ৪ আগস্ট থেকে ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে ব্রুনাই  দূতাবাস। তিনি জানান, গত বেশ কিছুদিন ধরে নামসর্বস্ব কোম্পানীর ভিসায় দেশটিতে কর্মী পাঠানো হচ্ছে,  এই তথ্যের ভিত্তিতে ব্রুনাই সরকার আপাতত ভিসা দেয়া বন্ধ রেখেছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদেরকে বলেন, ব্রুনাইতে কিছু অসাধু লোক নামসর্বস্ব কোম্পানী খুলে ভিসা বের করছিলো। সেই ভিসায় কর্মীদের নিয়ে এয়ারপোর্টেই ফেলে যেতো। দিশেহারা কর্মীরা পথে পথে ঘুরছে। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে দেশটিতে।  বিষয়টি মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের  যারা এমন কাযে যুক্ত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ইমরান আহমদ।

এদিকে, এইসব প্রতারণার দায়ে অন্তত ২৫ টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ব্রুনাই সরকার।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রুনাই প্রবাসী বলেন, ঢাকার একটি এজেন্সির মাধমে তিনি ব্রুনাই যান, তাকে সঠিক কাজ ও বেতনের কথা বলা হলেও তিনি সেটা পাননি,  এবং গত তিনমাস যাবৎ কোন কাজ পাচ্ছেন না, আর যাদের মাধ্যমে গিয়েছেন তাদের সাথেও কোন যোগাযোগ করতে পারছেননা।
এভাবে আরো অনেক প্রবাসী মানবেতর জীবন পার করছেন বলে তিনি জানান।

তথ্যসুত্রঃ অনলাইন

Follow me on Facebook 👉
https://www.facebook.com/hossain.b.sarowar

Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.