ইমিগ্রেশনের চলমান অভিযানে গতকাল কুয়ালালামপুরে বাংলাদেশি সহ ৬১ জন গ্রেফতার করেছে মালয়েশিয়ার যৌথ বাহিনী

Report: সারোয়ার হোসেন
তারিখ- ১০.১২.২০১৯
 

গতকাল মালয়েশিয়ার ইমিগ্রেশন কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৬১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। 


এর মধ্যে জালান কে আই পি ১, তামান পেন্দুস্তারিয়ান এলাকায় ৩৫ জনকে পরীক্ষা করে ২৫ জনকে আটক করা হয়।
জালান পেতালিং এর এ্যারোমা এসডিএন বিএইচডিতে অভিযান দিয়ে ১ জন আটক করা হয়।
জালান তুয়াংকু আব্দুর রাহমান এর এ'জে বেস্ট এসডিএন বিএইচডিতে ২৩ জনকে পরীক্ষা করে ২০ জনকে আটক করে ইমিগ্রেশন।
গোম্বাকের ডায়মন্ড স্কয়ারের রোয়াকা এসডিএন বিএইচডিতে অভিযান চালিয়ে ১৬ জনের মধ্যে ১৫ জন আটক করা হয়৷

তথ্যসূত্রঃ ইমিগ্রেশন বিভাগ এর অনলাইন সুত্র     

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.