মালয়েশিয়ায় নদী পথে অবৈধভাবে প্রবেশের সময় ৮৮২ জনকে তাদের নিজ দেশে ফেরত

আর্টিকেল লিখেছেনঃ সারোয়ার হোসেন (চীপ এডমিন, অভিবাসী কন্ঠ)
তারিখঃ ১২.১২.২০১৯
সাবাহ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) রাজ্যে নদী পথে বা বর্ডার দিয়ে কাগজপত্র বা পাসপোর্ট বিহীন অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর ধারাবাহীকতায় গতকাল ৮৮২ জনকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে
882 Illegal immigrants Deported in sabah

সাবাহ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) রাজ্যে নদী পথে বা বর্ডার দিয়ে কাগজপত্র বা পাসপোর্ট বিহীন অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর ধারাবাহীকতায় গতকাল ৮৮২ জনকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে 


সাবাহ এনএসসির পরিচালক শরিফাহ সিট্টি সালেহা হাবিব ইউসুফ বলেছেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নির্বাসনপ্রাপ্ত সর্বশেষ ব্যাচে ৬৩৬ জন ফিলিপিনো এবং ১১৯ ইন্দোনেশিয়ান রয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর একটি সফল প্রচেষ্টা। যা ধারাবাহিক ভাবে বজায় থাকবে বলেও জানান তিনি।

 বুধবার (১১ ডিসেম্বর) তিনি এক বিবৃতিতে বলেছেন, আমরা নিয়মিত এই ধরনের দায়িত্ব পালন ও অনুপ্রবেশকারীদের ঠেকানোর কার্যক্রম চালিয়ে আসছি এবং যা কখন থামেনি, আগামীতেও চলবে।
তিনি বলেন, বিশেষ টাস্কফোর্সের অধীনে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে এ জাতীয় অভিযান পরিচালিত হয়েছিল।

 এই বছর এ পর্যন্ত, রাজ্য এনএসসি) ১২২৩৭ জন অনিবন্ধিত অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে  এবং এই কার্যক্রমের অধীনে 1990 সাল থেকে এই পর্যন্ত ৫,৯০,৩৫১ জনকে ফেরত পাঠিয়েছে। রাজ্যটিতে অবৈধ অভিবাসীদের গ্রেফতার এবং তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চাপ দেয়া হচ্ছে।

চলতি বছরের জুনের ১ তারিখ সাবাহ ফেডারেল সরকার সেখানে থাকা অভ্যন্তরীণ বিদেশীদের যারা রিফিউজি বা অবৈধভাবে ভাবে অবস্থান করছিলেন তাদের জন্য সাবাহ টেম্পোরারি পাস ইস্যু করার প্রস্তাব করেছিলেন।

 তথ্যসূত্রঃ বারনামা মালয়েশিয়া

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.