বিএনপি সমর্থক ভেবে ডিএসবির পুলিশ সদস্যকে আঘাত করলে ওসি



বিএনপি ভেবে ডিএসবির সদস্যকে পেটাচ্ছেন ওসি     


বিএনপির সমর্থক ভেবে ডিএসবির এক সদস্যকে পিছন থেকে পেটালেন মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন। ঐ সদস্য এর নাম আবুল বাসার। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের চৌমুহনায় এই ঘটনা ঘটে।

তথ্যসূত্র মতে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করার বিরুদ্ধে এবং তার মুক্তির দাবীতে সকাল ১০ টায় বিএনপির কর্মীদের মিছিল হওয়ার কথা ছিল।

সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে দায়িত্ব পালন করার উদ্দেশ্যে ঘটনাস্থলে আসেন ডিএসবির ঐ সদস্য।  ঐ সময়ে মডেল থানার এস এই জনাব তাপসের নেতৃত্বে  তার টিম সহ দায়িত্ব পালনরত ছিলেন।

সকাল ১১ টায় আনুমানিক ১৫-২০ জন নেতা কর্মী রাস্তায় জড়ো হতে থাকেন। এমন সময় সেখানে আবুল বাশার দায়িত্ব পালনরত ছিলেন।
বেলা ১১টার দিকে বিএনপির ১৫-২০ জন নেতাকর্মী জড়ো হন রাস্তায়। এমন সময় আবুল বাশার দায়িত্ব পালন করছিলেন চৌমুহনায়। ঠিক কিছুক্ষণের মধ্যেই পুলিশ পোষাক পরিহিত অবস্থায় মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর পিছনে থেকে আবুল বাশার এর পিঠে আঘাত করেন।

ডিটেকটিভ স্পেশাল ব্রাঞ্চের ঐ সদস্য জনাবআবুল বাশার বলেন,  তিনি সকালে অফিসে উপস্থিত হওয়ার পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিআইও-১ আবু তাহেরের সাথে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও চিত্র ধারণ করার উদ্দেশ্যে চৌমুহনায় যান। ঐ ঘটনার সময়ে যখন তিনি তার ক্যামেরার সাহায্যে চিত্র ধারণ করতে যান এমন সময় আচমকা পেছন থেকে তাকে পুলিশ পোষাক পরিধান অবস্থায় আঘাত করে। তখন তিনি কর্মকর্তাকে (অসি) বলেন যে তিনি ডিএসবির সদস্য। এর পরও ওসি তাকে পুনরায় মাথায় আঘাত করেন।
ঐ সময় মডেল থানার এসআই তাপস ডিএসবির ঐ সদস্য জনাব আবুল বাশারকে উদ্দেশ্য করে বলেন যে "পুলিশের লোক হলে কী হবে"? ডিএসবির লোক কিছু করতে পারবে না। ডিএসবি অফিস একটা বাজে অফিস""।
এসআই তাপস আবুল বাশারের অভিযোগের বিষয়ে বলেন, ‘ওসি স্যারের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে এখানে আমি কিছুই বলিনি।"
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ছত্রভঙ্গ করার জন্য ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার, আর এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই বিষয়ে পুলিশ সুপার জনাব ফারুক আহমদ জানান, রাজনৈতিক একটা কর্মসূচি ছিল, সেটি ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা গ্রহন করেছিল। সেখানে নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়েছে।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.