এখন থেকে অনলাইন অ্যাপসের মাধ্যমেই কেনা যাবে বাংলাদেশ বিমানের টিকেট, বিকাশ, রকেটের মাধ্যমে পেমেন্ট সুবিধা
![]() |
| বিমান বাংলাদেশ এয়ারলাইনস, অভিবাসী কন্ঠ |
Date: 13.12.2019
বর্তমান বিমান সংস্থা গুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি অন্যতম এয়ারলাইনস সার্ভিস।
প্রবাসী কিংবা পর্যটকদের কাছেই বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর চাহিদা মোটেও কম নয়। প্রবাসী ও বিশ্বের বিভিন্ন দেশে বেড়াতে যাওয়া পর্যটকদের বাড়তি সুবিধার কথা চিন্তা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্প্রতি এনেছে একটি বিশেষ অফার।
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি (২০২০) অবধি এই বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলান্স কর্তৃপক্ষ। তবে ডিসকাউন্ট সুবিধাটি নিতে হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর অ্যাপ এর মাধ্যমে টিকেট ক্রয় করতে হবে। আর এই অ্যাপসের মাধ্যমে টিকেট ক্রয়ের সময় প্রেমোকোড- BIJOY71 ব্যবহার করলে ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।
গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে বিমানের টিকেট বুকিং এবং ক্রয় সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে *বিমান বাংলাদেশ এয়ারলাইনস* নামে একটি অ্যাপ অনলাইনে এসেছে। গুগল প্লে স্টোর সহ অন্যান্য অ্যাপ স্টোরগুলোতেও পাওয়া যাচ্ছে। নিচের লিংকে পাবেন অ্যাপটি
https://play.google.com/store/apps/details?id=com.a4aero.Biman
অ্যাপটির মাধ্যমে মুঠোফোন বা মোবাইল ফোনের মাধ্যমে সকল গন্তব্যের টিকেট কেনা যাবে। এই ক্ষেত্রে টিকেটের দাম পরিশোধ করতে বিকাশ, রকেট নগদ এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।
এই অ্যাপটি মাধ্যমে শুধু টিকেট ক্রয়ই নয়, ফ্লাইট, ফ্লাইট শিডিউল, বিমানের বিক্রয় কেন্দ্র গুলোর ঠিকানা, অনলাইন টিকেট, রিফান্ড, হেল্পলাইন, টিকেট বুকিং এবং বিমানের সার্ভিস সংক্রান্ত সকল তথ্য খুব সহজেই জেনে নিতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা বলেন, বিমান যাত্রীদের সাচ্ছন্দে টিকেট ক্রয়, নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রার সহযোগীতা দেয়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান লক্ষ্য। বিমানের মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয় ও অত্যাধুনিক উড়োজাহাজে নতুন নতুন গন্তব্য সম্পর্কে যাত্রীদের ভ্রমণ আরো সহজ, গতিশীল ও ঝামেলামুক্ত হবে।
অ্যাপটির মাধ্যমে টিকিট ক্রয় করার সময় অবশ্যই প্রোমোশন কোডটি ব্যবহার করতে হবে।


No comments