শ্রমিকদের উপর জোর করা বা চাপ প্রয়োগের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি জানালেন মানবসম্পদ মন্ত্রী

প্রতিবেদনঃ মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ০৯.০১.২০২০

মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন যদি তারা তাদের শ্রমিকদের প্রতি জোর করে বা কাজ থেকে বিতাড়িত করে অথবা চাপ প্রয়োগ করে তাহলে তারা

যুক্তরাষ্ট্রে তাদের পন্য রপ্তানি করতে পারবেনা। সেপ্টেম্বরে, মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা অনুমোদিত বা রাবার গ্লোভ প্রস্তুতকারক ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক তাদের শ্রমিকদের প্রতি জোর করে কাজের প্রতি বাধ্য ও শ্রমিকদের নায্য অধিকার ক্ষুন্ন করার অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তের পর তারা ঐ প্রতিষ্ঠান থেকে পন্য আমদানি বন্ধ করে দেয়। এতে ঐ হ্যান্ড গ্লোভ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায়।

বাংলাদেশি ও নেপালি শ্রমিকদের নির্যাতন ও নিপীড়ন অভিযোগ ছাড়াও ডাব্লুআরপি এশিয়া প্যাসিফিকের বিরতি ও সরকারী ছুটির দিনে ওভারটাইম, বেতন কাটা এবং

কাজের সময় সম্পর্কিত বিভিন্ন অভিযোগ ছিল। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে শুল্ক ও সীমান্ত সুরক্ষা প্রধানের সাথে সাক্ষাত করেছিলাম এবং তারা বলেছিল যে তারা মালয়েশিয়ার বিষয়ে খুব উদ্বিগ্ন কারণ শ্রম আইন না মেনে শ্রমিকদের শোষণ ও নির্যাতন করা হচ্ছে। কুলা তার মন্ত্রকের উদ্বোধনী দিন সভার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন।

মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন যদি তারা তাদের শ্রমিকদের প্রতি জোর করে বা কাজ থেকে বিতাড়িত করে অথবা চাপ প্রয়োগ করে তাহলে তারা  যুক্তরাষ্ট্রে তাদের পন্য রপ্তানি করতে পারবেনা। সেপ্টেম্বরে, মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা অনুমোদিত বা রাবার গ্লোভ প্রস্তুতকারক ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক তাদের শ্রমিকদের প্রতি জোর করে কাজের প্রতি বাধ্য ও শ্রমিকদের নায্য অধিকার ক্ষুন্ন করার অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তের পর তারা ঐ প্রতিষ্ঠান থেকে পন্য আমদানি বন্ধ করে দেয়। এতে ঐ হ্যান্ড গ্লোভ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায়।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান      

এটা শুধুমাত্র আমেরিকা করছেনা। আমেরিকার দেখাদেখি ইউরোপসহ অন্যান্য দেশগুলোও এই নিষেধাজ্ঞা অনুসরণ করবে। ফলে এভাবে চলতে থাকলে দেশের রপ্তানি শিল্প হুমকির মুখে পড়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে থাইল্যান্ডের ১.৩ বিলিয়ন ডলারের পন্য স্থগিত করেছিল, একই কারণে। বর্তমানে সেটা সমাধান করার চেষ্টা করছে থাইল্যান্ড।  মালয়েশিয়া এই সুযোগটা নিতে হবে যখন আমেরিকার প্রতিনিধিগন থাইল্যান্ডে আলোচনায় বসবে।
মন্ত্রী আরও বলেন যে তার মন্ত্রণালয় পুরাতন শ্রম আইনকে আরও আধুনিকায়ন করার পাশাপাশি শ্রমিক ও মালিক পক্ষের স্বার্থ বান্ধব বিভিন নিয়ম কানুনের উন্নতি করবে যা সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর প্রতি জোর দেয়া হচ্ছে।

 2021 সালের 1 জানুয়ারি কার্যকর, বাধ্যতামূলক শ্রম, জোরপূর্বক ওভারটাইম এবং আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে অন্যান্য সমস্যা - যা মানবসম্পদ মন্ত্রণালয় কঠোরভাবে মোকাবিলা করবে এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে শ্রমিক আইন নিয়ে আরও কঠোরভাবে দেখভাল করার আহ্বান জানান তিনি। তিনি বিভিন্ন এনজিও ও শ্রমিক অধিকার রক্ষার্থে কর্মরত সকল সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও রিপোর্টগুলোর সাথে একমত পোষণ করে বলেন, এ ধরনের কার্যক্রম শ্রমিকদের অধিকার রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যা নিয়োগদাতা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোর মধ্যে শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার তাগিদ দেয়।

 তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরও বলেছিলেন, "আপনারা দেখেছেন যে WRP এর মতো বৃহৎ প্রতিষ্ঠান কিভাবে আমেরিকাতে নিষিদ্ধ হলো সেখানে বর্তমানে একজন ২ জন নয় কয়েক হাজার শ্রমিক কর্মরত। যুক্তরাষ্ট্র WRP এর বিপুল পরিমাণ অর্থের পন্য স্থগিত করেছে যা মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম।
সুতরাং সবাইকে শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই ব্যবসা পরিচালনা করতে হবে।

তথ্যসূত্রঃ ফ্রি মালয়েশিয়া টুডে

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.