কুয়ালালামপুরে ১২ জন বাংলাদেশীসহ আবারও ৩৪ জনকে আটক করেছে ইমিগ্রেশন
কুয়ালালামপুরে ইমিগ্রেশন অভিযানে ৩৪ জন অবৈধ আটক
প্রতিবেদনঃ ফারহান ইশতিয়াক তাসিন (মালয়েশিয়া থেকে)
তারিখঃ ৯ জানুয়ারী, ২০২০
তিনি বলেন, আমরা এমন জায়গা গুলোতে অভিযান দিচ্ছি এবং টার্গেটকৃত জায়গাগুলো যেখানে বিদেশি শ্রমিকদের নিয়োগ দেয়া হয়েছে। আমরা অবৈধদের অবস্থান সম্পর্কে
বিভিন্ন তথ্য পেয়েছি। সেই তথ্য অনুযায়ী অপারেসি দেয়া হচ্ছে।
গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেপুং এবং বুকিত কিরিঞ্চি তে আবারও যৌথভাবে অভিযানে চালিয়েছে। অভিযানের সময় ইমিগ্রেশন অফিসারদেরকে অনেকটা বেগ পেতে হয়েছে। কেউ কেউ বিভিন্ন বড় বাক্সের ভেতরে লুকিয়েছিল, কেউ কেউ
দৌড়ে পালাতে চেয়েছিল কিন্তু তাদের সেই চেষ্টা ব্যার্থ করে দেয় ইমিগ্রেশন। অভিযানটি বুকিত কিরিঞ্চি এবং কেপুং এর আশেপাশে বিভিন্ন শপিং মলে, সেলুনে, মেসেজ সেন্টারে, বিউটি পার্লারে চালানো হয়। অভিযান টি বিকাল ৩ টা থেকে ৭ টা পর্যন্ত চলে। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক হামিদি আদম জানিয়েছেন, এই ২ টি এলাকার আটটি পৃথক যায়গায় অভিযান চালিয়ে 25-45 বছর বয়সী 34 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।তিনি বলেন, আমরা এমন জায়গা গুলোতে অভিযান দিচ্ছি এবং টার্গেটকৃত জায়গাগুলো যেখানে বিদেশি শ্রমিকদের নিয়োগ দেয়া হয়েছে। আমরা অবৈধদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছি। সেই তথ্য অনুযায়ী অপারেসি দেয়া হচ্ছে।
তিনি আজ এক বিবৃতিতে বলেছেন, এই অভিযানে ৫ জন ইন্দোনেশিয়ান, ১২ জন বাংলাদেশী, ১৪ জন ভারতীয় এবং একজন পাকিস্তান ও একজন নেপালের অভিবাসী আটক হয়।
তিনি বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯ 19৩ এর ৩৯ বি অনুচ্ছেদ, 6 (১) (গ) এবং ইমিগ্রেশন আইনের ১৯৫৯ / 63৩ ধারার ১৫ (১) (গ) এর আওতায় গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্তের জন্য ১৪ দিনের জন্য ইমিগ্রেশন ক্যাম্পে প্রেরন করা হয়েছে।
সূত্র: ডেইলি মেট্রো


No comments