কেন মালয়েশিয়াতে প্রায় ৭৫০'০০০ কর্মপদ খালি, ব্যাখ্যা করলেন মানবসম্পদ মন্ত্রী। অভিবাসী কন্ঠ।।

প্রতিবেদনঃ- মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ১২.০১.২০২০

মালয়েশিয়াতে কতটুকু এবং কর্মসংস্থানের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গতকাল মালয়েশিয়ার স্বনামধন্য সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোতে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেছেন যার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে তুলে ধরা হলঃ-

মালয়েশিয়ায় বেকারত্বের হার এবং কতটা কর্মসংস্থান খালি আছে সে সম্পর্কে অনেকেই ভুল তথ্য দিয়েছে। মূলত যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি চাকরির সুবিধা সবচেয়ে বেশি সেগুলো হচ্ছে কারিগরি শিক্ষা,  বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ক্ষেত্র গুলোতে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এমন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে যাতে করে পুরো মালয়েশিয়া জুড়ে ৪র্থ শিল্পবিপ্লব ঘটানো সম্ভব হয়। এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং জনগণকে দক্ষ করে গড়ে তোলার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে। মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান জানিয়েছেন মালয়েশিয়াতে প্রায় ৭৫০'০০০   কর্মপদ খালি আছে তবে

অর্থনৈতিক দিক থেকে দেশে বেকারত্বের হার ৩.৩ শতাংশ। তিনি আরও বলেন যে, আমাদের দেশে যথেষ্ট কর্মসংস্থান খালি রয়েছে এবং বেকার যুবকদের মধ্যে একটি সমস্যাও রয়েছে যার কারনে এই বেকারত্ব কমিয়ে আনা অনেক দুষ্কর হয়ে গেছে।  বেকার যুবকেরা সাধারণত  নিম্ন পর্যায়েরর বা কম বেতনের কাজ গুলো করতে চায়না। দেশে মূলত দক্ষ কর্মীর অভাব রয়েছে পিতামাতা বা অভিবাবকগণ তাদের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার বিষয়ে সচেতন না, আমরা সামাজিকভাবে এই ব্যাপারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। কারিগরি ও ভোকেশনাল ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে নির্দিষ্ট বিষয়ে দক্ষ করে তুলতে কাজ করবে মানবসম্পদ বিভাগ।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান      

আমাদের দেশে পিতামাতাগণ বা অভিভাবকগনের মধ্য একটু প্রচলিত ভুল ধারনা হচ্ছে যে,আমার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবো, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে তারপর চাকরি খুজবে, কিন্তু পড়াশুনার পাশাপাশি তাদের সন্তানদেরকে দক্ষ করে তোলার ব্যাপারে উদাসীন তারা।
মালয়েশিয়ায় বর্তমানে ২ লাখ ৫০ হাজার কলেজ ও ইউনিভার্সিটিপড়ুয়া শিক্ষিত বেকার রয়েছে। তারা মূলত উচ্চমানের চাকরি খুঁজছে। কোম্পানিগুলো নিয়োগ দেয়ার ব্যাপারে সতর্ক। কোম্পানি চায় দক্ষতা।
মানবসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে মালয়েশিয়ায় ২০ লাখের বেশি বৈধ বিদেশি কর্মী রয়েছেন। সবাই কাজ করছে। কেউ বেকার নেই। তার পরও ৭ লাখ ৫০ হাজার কর্ম খালি। এর মধ্যে সবচেয়ে বেশি কর্ম খালি কৃষি খাতে। দ্বিতীয় স্থানে রয়েছে কনস্ট্রাকশন। এতে প্রায় দুই লাখের অধিক শ্রমিক সংকট রয়েছে। এ ছাড়া সার্ভিস সেক্টর, ক্লিনার, থ্রিডি এবং ময়লা-আবর্জনাযুক্ত যে কাজ রয়েছে মূলত এ কাজ বিদেশি কর্মীরা করেন। এসব কাজ মালয়েশিয়ানরা করতে চায় না।
তারা কম বেতনের চাকরিগুলোকে মোটেও মূল্যায়ন করেনা এমনকি শিল্পায়ন সম্পর্কিত অনেক চাকরি আছে যেখানে দক্ষতার প্রয়োজন হয় সেগুলোও তারা প্রত্যাখ্যান করে যদিও বেতন বেশি থাকে কারণ কাজগুলো সাধারণত ময়লা, ধুলোবালির মধ্যে করতে হয়। মূলত এসব কারণেই মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে বিদেশী শ্রমিকের প্রয়োজন হয়।

তথ্যসূত্রঃঃ- হারিয়ান মেট্রো মালয়েশিয়া 

1 comment:

  1. সব সমস্যা সমাধান হবে একটু সময় লাগবে

    ReplyDelete

Theme images by Dizzo. Powered by Blogger.