আবারও কুয়ালামাপুরে ২১ জন বাংলাদেশী আটক, গোপন পথ দিয়েও পালাতে পারেনি তরুনীরা,

প্রতিবেদনঃ ফারহান ইশতিয়াক তাসিন (মালয়েশিয়া প্রতিনিধি)
তারিখঃ ১২.০১.২০২০

গতকাল রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি প্রথমে একটি নাইট ক্লাবে দেয়া হয়। 
কুয়ালালামপুরের তামান শামেলিন পার্ক নামক একটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।  সেখানে থাকা গোপন পথ ব্যবহার করেও পালাতে পারেনি তরুনীরা। সেখান থেকে ২০ জন তরূণীকে আটক করতে সক্ষম হয় ইমিগ্রেশনের বিশেষ টিম।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ এর প্রধান হামীদি আদম জানিয়েছেন রাত ১১ টার দিকে প্রথমে অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশীকে আটক করা হয়। পরে এই ২০ জন তরুণীকে আটক করা হয়েছে।
হামীদি আদম জানিয়েছেন এই তরুণীরা সারারাতের যৌন সেবা দিয়ে থাকে, ১ রাতের জন্য তাদেরকে বান্ধবী হিসেবে পেতে হলে ৬০০ রিঙ্গিত বা তারও বেশি রিঙ্গিত দিতে হয়।
কুয়ালালামপুরে ২১ জন বাংলাদেশীসহ ৫৬ জন আটক

তিনি আরও বলেন কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় যেমন রেস্টুরেন্ট, দোকানপাট, নাইটক্লাবসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ১ জন মালয়েশিয়ানসহ ৪২ জন জনকে চেক করা হয় পরে এদের মধ্যে ১৪ জন ভারতীয়, ২১ জন বাংলাদেশী ও ১ জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়। যারা ইমিগ্রেশন এর নিয়ম কানুন ভঙ্গ করেই মালয়েশিয়া অবস্থান করছেন।
তিনি বলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মালয়েশিয়াকে অবৈধ অভিবাসী মুক্ত করার লক্ষ্যে কাজ করছে ইমিগ্রেশন। 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.