ফেসবুক তৈরী করাটাই ভয়ংকর ভুল, জানালেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

প্রতিবেদনঃ এডমিন, অভিবাসী কন্ঠ
তারিখঃ ১৩.০১.২০২০

ফেসবুক নিয়ে যেন আলোচনা আর সমালোচনার শেষ নেই। বিভিন্ন ধরনের পরিস্থিতি সামাল দিতে হয়েছে মার্ক জাকারবার্গকে।  অনেকে হেয় বা বিভিন্ন মাধ্যমে ফেসবুককে ধ্বংস করতেও চেয়েছেন। কিন্তু সবসময় জাকারবার্গ নিজের স্থানে ছিলেন অবিচল।
একটুও পিছপা হয়ে যাননি। কখনো ফেসবুক নিয়ে বিরুপ কোন প্রতিক্রিয়া জানাননি। কিন্তু এবার

 নিজেই করলেন নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা। গত বুধবার জাকারবার্গ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিগত এক বছরের তার পরিষেবা থেকে সৃষ্ট হওয়া বিভিন্ন সংকট ও সমস্যার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন। এর মধ্যে রাশিয়াকে নিয়ে ট্রলের সংবাদ ছড়িয়ে দেয়া এবং ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি ইলেকশনকে প্রভাবিত করার কারণে রাজনৈতিক পরামর্শক সংস্থা ক্যামব্রিজ এনালিটিকা ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের অভিযোগ জানিয়েছেন।
মার্ক জুকারবার্গ বলেছেন,

আমি মনে করি জীবনে ভুল থেকে শিখতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য আপনার কী করা উচিত তা নির্ধারণ করতে হবে। বড় কথা হল, আপনি যখন ফেসবুকের মতো এমন কিছু তৈরি করছেন যা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে, তখন এটা থেকে এমন কিছু নেতিবাচক ফলাফল বের হবে যা আপনাকে বিব্রত করবে।
Facebook CEO Mark Zuckerberg

এছাড়াও ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, ফেসবুক হলো একটা ভুলের উৎস।  তিনি তার সন্তানকে ফেসবুক থেকে দূরে রাখেন বলে জানিয়েছেন।
তিনি জানান, ফেসবুক তৈরি করা হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে। সামাজিক কাজকর্ম করার জন্য ফেসবুক অনেক রকম টুলস এনেছে। তবে তিনিও জানান যে, তিনি নিজে অনুভব করেছেন এই ফেসবুক হলো ‘ভয়ংকর ভুল’।
সংস্থার ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, কীভাবে মানুষের মন ঘোরানো যায় সেটা নিয়েও তারা ভাবছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন, শিশুদের মাথায় কখন কী চলছে, সেটা শুধু ওপরওয়ালা জানেন। প্রত্যেকটা আবিষ্কারের ভাল খারাপ দুই দিকই থাকে। আমাদেরও আছে অস্বীকার করার কিছুই নেই।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.