এবার সাউথ আফ্রিকায় ডাকাতি করতে গিয়ে এক বাংলাদেশীকে আটক করেছে পুলিশ।



দক্ষিণ আফ্রিকায় কৃষাঙ্গদের চুরি ডাকাতি বা মার্ডারের কথা কে না জানে। কিন্তু এই প্রথম সাউথ আফ্রিকায় ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মাছুম হোসেন নামের একজন বাংলাদেশী নাগরিক। এই ঘটনাটি

গতকাল কেয়াজুলু নাটাল প্রদেশের পিটার মেরেজবার্গ শহরে ঘটেছে বলে জানা গেছে।
ঐ এলাকায় বসবাসকারী একজন বাংলাদেশী অভিবাসী কন্ঠকে জানান, গতকাল সন্ধ্যা ৭ টার সময় বাংলাদেশী নাগরিক মাসুম কয়েকজন সশস্ত্র কৃষাঙ্গ সহ একজন ইথোপিয়ান নাগরিকের দোকানে ডাকাতি করতে গেলে ঐ সময় পেট্রোল পুলিশের

কাছে ডাকাতির বিষয়টি নজরে আসে। তৎক্ষনাৎ পুলিশ অভিযান চালায় ঐ দোকানে। কৃষাঙ্গরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে  ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় এবং মাসুম পুলিশের হাতে আটক হয়।বর্তমানে মাসুম থানা হাজতে রয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের হয়েছে আজ তাকে আদালতে তোলা হবে। মাসুম হোসেনের বাড়ি ফেনীর দাঁগনভূইয়াতে। স্হানীয় বাংলাদেশীরা জানিয়েছেন, মাসুম দীর্ঘ দিন থেকে ঐ এলাকায় কৃষাঙ্গদের সাথে মিলে চুরি ডাকাতি ও অপহরণ সহ নানা অপকর্ম করে আসছিল।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.