মালয়েশিয়ায় ধুমপান করলে 2500 রিঙ্গিত পর্যন্ত জরিমানা, যা মালয়েশিয়া প্রবাসীদের জানা জরুরি।

প্রতিবেদনঃ মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ১৩.০১.২০২০

২০২০ সালের জানুয়ারী থেকে মালয়েশিয়ায় ধুমপান করা নিয়ে একটি নতুন আইন আনুষ্ঠানিক ভাবে আবারও কার্যকর হয়েছে। এই আইনটি ২০১৮ সালের শেষের দিকে প্রস্তাবিত হয়। ২০১৯ সালেও এই আইন বলবৎ থাকলেও সেটা কঠোর হয়নি। কিন্তু এবার আইনকে আরও কঠোর ও শক্তিশালী করার জন্য

এই বছরের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসন বেশ কিছু ব্যবস্থা হাতে নিয়েছে।
 ২০২০ সালের প্রথম দিন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ খাবার দোকান বা রেস্টুরেন্ট গুলোতে টহল দিচ্ছেন। মালয়েশিয়ায় যত ধরনের খাবার রেস্টুরেন্ট আছে যেমন হকার স্টল, মামা কেডাই, ক্যাফে, ফুটপাতের খাবার দোকান, শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ ইত্যাদি জায়গায়

ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।  এসব স্থানে ধুমপান করলে শাস্তি হিসেবে গুনতে হবে জরিমানা। 2020 সালের প্রথম দিন থেকে শুরু করে, স্বাস্থ্য প্রয়োগকারী কর্মকর্তাগণ কোনও অপরাধীকে অনুসন্ধানের জন্য খাবার রেস্তোরাঁ বা ভোজনালয়গুলির আশেপাশে টহল দিচ্ছেন। এর জন্য সরকার সামাজিক ও সামগ্রিকভাবে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এসব স্থানে ধুমপান করলে সাধারণ জনগণকে অভিযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া হয়েছে যেখানেই ধুমপান করা দেখলে সাথে সাথে ছবি তুলে ঠিকানা সহ ঐ নাম্বারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়ার অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, আপনি যখন কোথাও খেতে বসছেন খাওয়ার সময় যদি এমন কিছু দেখেন তাহলে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে 010-8608949 এ অভিযোগ করতে পারেন। যদি অপরাধীর অপরাধে দোষী সাব্যস্ত করা যায় তাহলে ২৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

কয়েকদিন আগে বায়ান বারু এলাকায় একটি হকার স্টলে ৬০ বছর বয়সী একজন সিগারেট ধরালে তাকে ২৫ রিঙ্গিত জরিমানা করা হয়। সুতরাং এই আইন মেনে চলার মাধ্যমে আপনার শিশু, আপনার প্রিয় মানুষটির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কার্যকরী ভুমিকা পালন করবে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.