১ ফেব্রুয়ারী থেকে নূন্যতম বেতন ১২০০ রিঙ্গিত কার্যকর, ওভার টাইম প্রতি ঘন্টা 8.65 রিঙ্গিত
প্রতিবেদনঃ মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ১৪.০১.২০২০
১৬ টি সিটি কাউন্সিল এবং ৪০ টি পৌরসভার কাউন্সিলের মধ্যে কর্মরত কোনও কর্মচারীর ন্যূনতম মজুরি হার এক ঘন্টায় ৫.৭৭ রিঙ্গিত বা মাসিক হিসেবে ১২০০ রিঙ্গিত হবে। এতে চার, পাঁচ এবং ছয়- কর্মদিবসের সপ্তাহের জন্য প্রদেয় হার যথাক্রমে 69.23RM, 55.38RM এবং আরএম 46.15RM হবে (তালিকা অনুযায়ী)।
![]() |
| নূন্যতম মজুরি ১২০০ রিঙ্গিত এর তালিকা |
গেজেটে উল্লেখ করা হয়েছে যে তালিকাভুক্ত অঞ্চলের বাইরের লোকদের জন্য ন্যূনতম মজুরির হার প্রতি ১ ঘণ্টা 5.29 রিঙ্গিত বা মাসে মাসে আরএম 1,100 হবে, চার পাঁচএবং ছয় কর্মদিবস সপ্তাহের জন্য প্রদেয় হার 63.46 হবে, RM50.77 এবং RM42.31 যথাক্রমে (চার্ট 2 দেখুন)।
এই শ্রম আইনের বিপক্ষে রয়েছে মালিক পক্ষের সবাই, নিয়োগ দাতা প্রতিষ্ঠানগুলো এর কোরা সমালোচনা না করেছেন। মালয়েশিয়া নিয়োগদাতা ফেডারেশনের নির্বাহী পরিচালক অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন এই নতুন শ্রম আইনের ফলে ব্যবসায়ের ব্যায় বৃদ্ধি পাবে যা মালিক পক্ষকেই বহন করতে হবে। আর মালয়েশিয়ায় বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে সেভাবে ব্যাবসায়ীদের ক্ষেত্রে এটা বড় ধরনের চাপ হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে এই নতুন শ্রম আইনে পক্ষ বিপক্ষের মতামত দেখা গেছে। অনেকেই কেবলমাত্র শহর অঞ্চল নয় পুরো মালয়েশিয়াতেই এই বেতন কার্যকর হওয়া নিয়ে আন্দোলন করেছেন। অনেক মানবাধিকার সংগঠন, এনজিও, ও শ্রমিক অধিকার সংগঠনগুলো নানা ধরনের আলোচনা ও সমালোচনা করেছেন এবং সরকারের প্রতি এটা নিয়ে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্রঃ- মানবসম্পদ বিভাগ মালয়েশিয়া এবং দি স্টার অনলাইন


No comments