এবার সিঙ্গাপুরে ইন্দোনেশিয়ান কাজের মহিলা শরবতের সাথে তার মাসিকের রক্ত মিশিয়ে মালিকে খাওয়ালেন।

প্রতিবেদনঃ এডমিন অভিবাসী কন্ঠ
তারিখঃ ১৪.০১.২০২০

গতকাল সোমবার ১৩ই জানুয়ারী একটি জেলা আদালতে একটি চাঞ্চল্যকর মামলার শুনানি হয়েছে। ইন্দোনেশিয়ান একজন গৃহপরিচারিকার বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে।
 ডায়ানা নামের ঐ কাজের মহিলাটি পানি এবং

 অন্যান্য তরল পানীয়গুলোতে তার প্রস্রাব এবং ঋতুস্রাবের রক্ত মিশিয়ে খাওয়ানো এবং নগদ অর্থ চুরির দায়ে মামলাটি করা হয়। ঐ কাজের মহিলা যে পরিবারের কাজ করতেনে সেখানে বাসার

 লোকজনের সাথে তার বনিবনা হয়নি বলেই তাদের অগোচরে এই ঘৃণ্য ও গর্হিত কাজটি করেছেন। 
 আদালতে জিজ্ঞাসাবাদের সময় মহিলাটি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন।  ঐ বাসার নিয়োগকর্তার মায়ের ১৩০০ ডলার চুরি করেছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করেছেন বলে জানানো হয়। ৩০ বছর বয়সী ঐ মহিলাকে এই মামলায় ৬ মাস এবং ৭ সপ্তাহের জন্য জেল দেওয়া হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.