মালয়েশিয়ার পেনাং রাজ্যে সবচেয়ে বেশি চিরুনী অভিযান দেয়া হচ্ছে, আজও ২৬ জন অবৈধ আটক।
![]() |
| পেনাং রাজ্যে আজ ২৬ জন অবৈধ অভিবাসী গ্রেফতার |
প্রতিবেদনঃ মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ১৫.০১.২০২০
২০২০ সালের মধ্যে ৭০ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করার ঘোষণা অনুযায়ী পুরো মালয়েশিয়া জুড়েই ইমিগ্রেশন অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন মালয়েশিয়ার রাজ্য গুলোতে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ থেকে দেয়া হচ্ছে যৌথ অপারেসি বা অভিযান। মাত্র ১৫ দিনেই গ্রেফতার হয়েছে
আনুমানিক ১ এক হাজারের কাছাকাছি। এর মধ্যে বাংলাদেশী প্রায় ৩ শতাধিক। এই গ্রেফতার অভিযান সবচেয়ে বেশি মালয়েশিয়ার পেনাং রাজ্যে দেয়া হচ্ছে। আজ ১৫ই জানুয়ারী রোজ, বুধবার, পেনাং স্টেট ইমিগ্রেশন পেনাং বাটারওর্থ এর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৮৩ জনকে চেক করেছে
সেখান থেকে ৫ জন বাংলাদেশীসহ মোট ২৬ জন অবৈধকে আটক করেছে। গত কয়দিনে প্রায় ১০০ জনেরও বেশি আটক হয়েছে পেনাং রাজ্য থেকে। পেনাং রাজ্য ইমিগ্রেশন যেখানেই অবৈধদের অবস্থান টের পাচ্ছে বা স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাচ্ছে সেখানেই চালানো হচ্ছে চিরুনী অভিযান। অবৈধ অভিবাসীগন যেসব স্থানকে নিরাপদ মনে করছেন সেসব স্থান নিরাপদ আর থাকছেনা। প্রতিটি দরজায় গিয়ে কড়া নাড়ছে ইমিগ্রেশন কর্মকর্তারা।


No comments