এবার ভিসা জালিয়াতির দায়ে ইমিগ্রেশন কর্মকর্তা আটক, এজেন্টের মাধ্যমে ভিসা করে নিঃস্ব অনেকেই।
![]() |
| ভিসা জালিয়াতির দায়ে ইমিগ্রেশন কর্মকর্তা আটক |
৫ বছর আগে মালেয়শিয়ার ইমিগ্রেশন থেকে বরখাস্ত হওয়া এক কর্মকর্তাকে ভিসা জালিয়াতির দায়ে গ্রেফতার করেছে দেশটির অপরাধ ও তদন্ত বিভাগের কর্মকর্তাদের একটি দল।
জানা যায়, ইমিগ্রেশন অফিসে শৃঙ্খলা সংক্রান্ত কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল। বরখাস্ত হওয়া সত্ত্বেও, এই ব্যক্তিটি তার পূর্বের ইমিগ্রেশন ইউনিফর্মটি গায়ে দিয়ে নিজেকে
ইমিগ্রেশন অফিসার দাবি করে ব্যবসায়ীদের তাদের শ্রমিকদের জন্য ভিসা করে দেয়ার মত কাজ করে যাচ্ছিলেন। সুত্র থেকে জানা যায় যে, ব্যবসায়ীদের সাথে এই পর্যন্ত এই প্রতারক ভিসা নবায়ন জালিয়াতির মাধ্যমে প্রায় ১ লক্ষ ৫০ হাজার রিঙ্গিতের প্রতারণা করেছেন। এই প্রতারক ইমিগ্রেশনের পোশাক ও কার্ড দেখিয়ে ব্যবসায়ীদের ম্যানেজ করে
এই প্রতারণার ফাঁদ পেতেছেন বলে ভুক্তভোগীরা জানায়। একজন ভুক্তভোগী তার ভিসা পারমিট পুত্রাজায়া ইমিগ্রেশনে চেক করে দেখেন যে তার ভিসাটি ইমিগ্রেশনের ডাটাবেইজে নেই, পরে তিনি সেটা বুঝতে পেরে পুলিশ রিপোর্ট করেন। ঐ ব্যবসায়ী প্রায় ১২ জনেরও বেশি চাইনিজ শ্রমিকের ভিসার জন্য তাকে দিয়েছিলেন।
এরপরে এই প্রতারককে ধরার জন্য ইস্কান্দার পুতেরি বাণিজ্যিক অপরাধ তদন্ত ইউনিটের একদল কর্মকর্তা তাকে জোহর বাহরুর একটি বাড়িতে অভিযান চালিয়ে গত কয়েকদিন আগে গ্রেফতার করা হয়। ঐ সময় ইমিগ্রেশনের পোষাক এবং কার্ডসহ বিভিন্ন দেশের শ্রমিকদের বেশ কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কোটা তিঙ্গিতে আগে একটি প্রতারণার মামলার জন্য এই একই ব্যক্তিটি কালো তালিকায় ছিলেন। তিনি এই ধরনের প্রতারকদের দ্বারা যারা শিকার হয়েছেন তাদেরকে 07-2212999 নম্বরে পুলিশ হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান।
উল্লেখ্য এই ধরনের প্রতারকদের কারণে শত শত বাংলাদেশী নিঃশ্ব হয়েছেন, হারিয়েছেন হাজার হাজার রিঙ্গিত। এই ধরনের প্রতারকরা ইমিগ্রেশনের অফিসারদের মাধ্যমে বর্তমানে অবৈধদের ভিসা করিয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার রিঙ্গিত। ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তাদের মাধ্যমে ইমিগ্রেশন অনলাইন দেখিয়ে এই ধরনের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে অনেকেই।
গোয়েন্দা সংস্থা বেশ কয়েকজন অপরাধীকে ধরলেও এখনো এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন অনেক ইমিগ্রেশন কর্মকর্তা, মূলতা তাদের সাহায্য নিয়ে বাংলাদেশের এজেন্টগুলো অসহায় শ্রমিকদের বৈধ ভিসা করে দেয়ার নাম করে হাতিয়ে নেয় হাজার হাজার রিঙ্গিত।
সুত্রঃ দি স্টার অনলাইন


No comments