সংসদে মিজানুর রহমান আজহারীর প্রতি প্রশাসনের নজরদারি বাড়াতে বলছেন মমতাজ
![]() |
| সংসদ সদস্য মমতাজ সংসদে বক্তব্য রাখছেন |
ফেসবুক এবং ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজের নামে মিথ্যা আর অকথ্য গালাগালি ভরা এসব ভিডিওগুলো সরকারের নজরদারিতে আসা দরকার বলে অভিহিত করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাউল কণ্ঠশিল্পী মমতাজ।
ঘরে ঘরে সাঈদির জন্মের আহ্বান জানানোর
বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবী জানান তিনি। গতকাল বুধবার (২৯শে জানুয়ারী) রাষ্ট্র'পতির ভাষ'ণেকে ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপনে সাধারণ আলো'চনায় মমতাজ বেগম এসব কথা বলেছেন।
‘দেশ ডিজি'টাল হচ্ছে, আর আমরা সবধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। কিন্তু আমার মনে হয়, কিছু কিছু জায়'গায় বেকায়দায়ও আছি। কারণ ইউটিউব, ফেসবুক খুললে কী যে একটা অবস্থা....! অশা'লীন ভাষায়, অকথ্য ভাষায়, যেভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ ও তাঁর রাসুলকে সামনে রেখে, যেভাবে অকথ্য ভাষায় আজ'কাল ওয়াজ শোনা হয়। খুললেই দেখা যায় একজন আরেক'জনকে
গালি'গালাজ করছে। ভালো কথা ছাড়া, খারাপ কথাই সেখানে বেশি শোনা যায়। আজকে সেগুলো আমাদের খেয়াল করতে হবে। আমাদের প্রশাসনকে এগুলো দেখতে হবে। আমাদের ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি একটি জায়গায় একটি বক্তব্য দিয়েছেন। আমি সেটা আর আমি আবার রিপিট করবো না। এ ধরনের যারা আছেন যারা নিজেদের সুবিধার জন্য একেক জায়'গায় একে রকমের বক্তব্য দেয়।’
তিনি আরও বলেছেন, এক জায়'গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা উচিত। আবার আরেক জায়গায় বলে ঘরে ঘরে আল্লামা সাঈদী চলে এসো, সাঈদীর জন্ম হোক। ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। আরও অনেক ধরনের কথা আছে, যেগুলো আমি আর এখন বলতে চাইনা। কিন্তু আমাদের প্রশাসন এবং আমাদের সরকারকে আরও কঠোর নজর'দারি বাড়াতে হবে। আমাদের কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কোনো গ্রুপ অনেক বড় তার পক্ষে থাকবো, আর যারা দুর্বল তার পক্ষে থাকবো না। এ কথা অন্তত আওয়ামীলীগ সরকার বিশ্বাসী নয়। তাই আমাদের সেই বিষয়গুলোও মাথায় রাখতে হবে।
এরপরে মমতাজ বেগম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গেয়ে বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য বর্তমান জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আল আজহারী বিরুদ্ধে ধর্ম মন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা আর এরই মাঝে সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম তাহার বক্তব্যের সাথে একাত্বতা পোষণ করে সংসদে এসব কথা বলেন।


No comments