ইমিগ্রেশন অপারেসিঃ গতকাল ১৭৪ জনকে চেক করে বাংলাদেশী ১৪ জন সহ ২৫ গ্রেপ্তার

25 illegal detained by Perlis immigration,


প্রতিবেদকঃ ফারহান ইশতিয়াক তাসিন (মালয়েশিয়া প্রতিনিধি, অভিবাসী কন্ঠ।
তারিখঃ ০৩.০১.২০২০

সম্প্রতি শেষ হওয়া ব্যাক ফর গুড কর্মসূচি প্রত্যাখ্যান করে আবস্থান করার কারণে ইমিগ্রেশন বিভাগ এর পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মালয়েশিয়ার পারলিস রাজ্যের একটি ইন্সট্রাকশন সাইটে ইমিগ্রেশনের অভিযানে
বাংলাদেশী ১৪ জন সহ ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে ডিটেনশন ক্যাম্পে প্রেরন করেছে। পার্লিস ইমিগ্রেশনের পরিচালক বাসরি ওথম্যান জানিয়েছেন, গতকাল কাঙ্গার ও আরাউর যৌথ অভিযানে ১৯ থেকে ৫০ বছর বয়সের সবাইকে
গ্রেপ্তার করে ক্যাম্প পাঠানো হয়েছে। তিনি বলেন, অভিযানের সময় ১৭৪ জনকে চেক করা হয় পরে ১৪ জন বাংলাদেশি, ৯ জন ইন্দোনেশিয়ান এবং ২ জন মিয়ানমার নাগরিকের কাছে কোন বৈধ ডকুমেন্টস পাওয়া যায়নি। তিনি বলেন, গতকাল শনিবার থেকে শুরু করে বিদেশি কর্মীদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (সংশোধন ২০০২) এর Section (১) (গ) এবং ১৫ (১) (গ) এর অধীনে মামলাগুলি তদন্ত করা হচ্ছে।
সূত্র: বেরিতা হারিয়ান অনলাইন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.