৭০ লাখেরও বেশি মানুষের ঢল নেমেছে কাশেম সোলাইমানির জানাযায়

গতকাল ৭ জানুয়ারি সোমবার ইরানের তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির    জানাজায় প্রায় ৭০ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। ইরানের ইসলামি প্রচার বিষয়ক সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নুসরাতুল্লাহ লুতফি এই তথ্য জানিয়েছেন।    'গতকাল রাতে লুতফি সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের প্রতি অসামান্য শ্রদ্ধা প্রদর্শনকারী ইরানি জনগণ কাসেম সো’লাইমানিকে কতটা ভালোবাসে তার কিছুটা প্রমাণিত হয়েছে তার জানাজা
কাশেম সোলাইমানির জানাযায় ৭০ লাখেরও বেশি মানুষের ঢল

"গতকাল ৭ জানুয়ারি সোমবার ইরানের তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির

জানাজায় প্রায় ৭০ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। ইরানের ইসলামি প্রচার বিষয়ক সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নুসরাতুল্লাহ লুতফি এই তথ্য জানিয়েছেন।

'গতকাল রাতে লুতফি সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের প্রতি অসামান্য শ্রদ্ধা প্রদর্শনকারী ইরানি জনগণ কাসেম সো’লাইমানিকে কতটা ভালোবাসে তার কিছুটা প্রমাণিত হয়েছে তার জানাজা। খবর- পার্স টুডে।'' গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন

 হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এরপর গতকাল সোমবার তেহরানে জেনারেল সোলাইমানি, আল-মুহানদিস এবং অন্য চার ইরানি কমান্ডারের জানাজা অনুষ্ঠিত হয়। আল-মুহানদিসকে দাফনের জন্য ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে সীমান্ত দিয়ে ইরাকে পাঠানো হবে বলে নিশ্চিত হওয়া যায়। গত শনিবার ইরাকের কাজেমাইন, বাগদাদ, কারবালা ও নাজাফ শহরে আলাদাভাবে আমেরিকার ড্রোন হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও ইরাকের লাখ লাখ মানুষের অংশগ্রহণ হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.