আবারও মালয়েশিয়ায় শুরু হয়েছে ধড়-পাকড় অভিযান, ১২ জন বাংলাদেশীসহ আটক ৭৭ জন।
মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ১ম দিন থেকে ব্যাপক ধড়-পাকড় অভিযান চালিয়ে এসেছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ। পুরো মালয়েশিয়া জুড়ে সৃষ্টি হয়েছে বড় ধরনের আতংক। প্রবাসীরা খুজছে নিরাপদ জায়গা, কেউ কেউ শহর থেকে গ্রামে চলে যাচ্ছে আবার কেউ আশ্রয় নিচ্ছে জঙ্গলে। কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হচ্ছেনা। জঙ্গলে আশ্রয় নিয়েও গ্রেফতার হওয়া থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিদিন কোথাও না কোথাও অভিযান চলছেই, থেমে নেই ইমিগ্রেশন। ৭০ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতারের টার্গেট নিয়ে ইমিগ্রেশন কঠোর অবস্থানে রয়েছে।
কিন্তু চাইনিজ নিউ ইয়ার এর সময়ে চায়নার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গ্রেফতার অভিযান শিথিল ছিল, ইমিগ্রেশন পুরোদমে ব্যস্ত ছিল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসলে ইমিগ্রেশন আবারও তৎপর হয়ে উঠে।
গত ২৯ শে জানুয়ারী থেকে শুরু হয় গ্রেফতার অভিযান। আর এই গ্রেফতার অভিযান সবচেয়ে বেশি হচ্ছে মালয়েশিয়ার পেনাং রাজ্যে। পেনাং ইমিগ্রেশন ও রাজ্যা সরকার অবৈধদের বিষয়ে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। গত ২৯শে জানুয়ারী পেনাংয়ের জর্জ টাউনসহ অন্যন্য জায়গায় অভিযান চালিয়ে ১৮ জন যৌনকর্মী ও ১২ জন বাংলাদেশী আটক করেছে।
এছাড়াও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ থেকে বিভিন্ন ঝটিকা অভিযানে বাঙ্গি, কাজাং, পুচং, পেতালিং জায়াসহ সেলাঙ্গএর বিভিন যায়গায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে বেশ কিছু কন্সট্রাকশন সাইটে ও বিদেশি শ্রমিক অবস্থান করছে এমন যায়গায় অভিযান দেয়া হয়। আর এসব অভিযান বেশিরভাগই স্থানীয় মালয়েশিয়ানদের অভিযোগের ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে।
এদিকে গতকাল ৩০ শে জানুয়ারী মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানুতে একটি নির্মানাধীন ভবনে অভিযান চালিয়ে ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। সর্বমোট গত ২ দিনে ১২ জন বাংলাদেশীসহ ৭৭ জন আটক হয়েছে। আটককৃত সবাইকে ১৪ দিনের জন্য ডিটেনশন ক্যাম্পে প্রেরন করা হয়েছে।
তথ্যসূত্রঃঃ- জেআইএম


No comments