২ বছর ধরে কাজ করেও ১ পয়সাও দেয়নি মালিক, লেবার ডিপার্টমেন্টের অভিযানে মালিক আটক


মালয়েশিয়ার কেদাহ রাজ্য ঘটেছে এক বিরল ঘটনা, যা খুব কমই ঘটতে দেখা যায়। একজন বিদেশি শ্রমিক মেইড ভিসায় গৃহকর্মী হিসেবে কাজে আসেন সেখানকার একটি বাসায়।

কেদাহ রাজ্যের লেবার ডিপার্টমেন্ট জেটিকে'র পরিচালক আরজানিল বাহাদন জানান, পাচার প্রতিরোধ কাউন্সিলের (টিএফ ম্যাপো) কৌশলগত কার্যালয়ের বিশেষ টাস্ক ফোর্স এর কাছে স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ঐ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

 টিএফ ম্যাপোর এবং জেটিকে পরিকল্পনা করে যৌথভাবে সন্দেহভাজন ঐ বাড়িতে অভিযান চালিয়ে  57 বছর বয়সী এবং 27 বছর বয়সী ২ জনকে গ্রেফতার করা হয়, সেসময় ঐ গৃহপরিচারিকা মালিকের শিশুকে কোলে নিয়ে হাটছিল।

 প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গৃহপরিচারিকার পাসপোর্ট এবং ২ বছরের কোন বেতনই দেয়া হয়নি।
 ভুক্তভোগী আরও দাবি করেছেন যে তাকে শোয়ার জন্য কোন বিছানা দেওয়া হয়নি এবং তাকে মেঝেতে ঘুমাতে দেয়া হয়েছিল।

উল্লেখ্য ভুক্তভোগী ঐ শ্রমিক ইন্দোনেশিয়ার নাগরিক।  আলোর সেতার জেটিকে পরিচালক এক সংবাদ সম্মেলনে বলেছেন,  আমরা এই বিষয়ে আরও তদন্ত করবো যে তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আদালতের কাছে আবেদন করা হবে ঐ ভুক্তভোগীর নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা দেয়ার জন্য।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.